১। আনান ২০১০
রেডিও ফূর্তিতে বেশ আগে থেকেই শুনছিলাম আনানের "পাবেনা ক্ষমা" গানটি। বেশ ভালো লেগেছিলো।
যারা একটু মেটাল টাইপ গান পছন্দ করেন তাদের এই এলবামের বেশ কয়েকটি গান ভালো লাগবে। বিশেষ করে পাবেনা ক্ষমা, বৃষ্টি, জীবন এই গান গুলো।
তবে এই এলবামের কয়েকটি গানে আছে বেশ "বাজারি" একটা ভাব।
ডাউনলোড লিংকঃ http://www.mediafire.com/?zz2jjiimzzi
২। তিনিন এন্ড তাপশ ফিচারিং ভ্যারিয়াস আর্টিস্ট
ফোক টাইপের এলবাম। খারাপ লাগবে না। এই এলবামের "গুরু" গানটির কথা আলাদাভাবে বলতে হয়। অসাধারণ লেগেছে আমার কাছে।
ডাউনলোড লিংকঃ http://www.mediafire.com/?djnizokcjng#1
৩। দা মিরাকল ১
বিনোদনের জন্য উপলের এলবামটি এক কথায় পার্ফেক্ট। এই এলবামের গানের কথা গুলো যথেস্ট অশ্লিল। ফুয়াদের "বন্য" এলবামের সাথে অনেক মিল পেয়েছি এই এলবামের। সব চেয়ে ভালো লেগেছে "যদি এনে দাও"
ডাউনলোড লিংকঃ http://www.mediafire.com/?m0wwjiw2mlt
৪। রক উইথ রবিন্দ্রনাথ
অন্যদের কথা জানিনা আমার কাছে এই এলবামটি অসাধারণ লেগেছে। শোনার আগে মনে হয়েছে গান গুলোকে সম্ভবত বিকৃত করা হয়েছে। কিন্তু শোনার পরে আমার ধারণা পালতে গেছে। যদিও এলবামটি কম বতর্কের জন্ম দেয় নি। ফেস বুকে একটা গ্রুপ দেখলাম "govt should ban the album "rock with rabindranath"
ডাউনলোড লিংকঃ http://www.mediafire.com/?w20ryvy3z5j
৫। হৃদয় মিক্স টু
হৃদয় খানের আগের এলবামগুলো শুনে মনে হয়েছিলো এটা ফাটাফাটি হবে। কিন্তু শুনে দেখি কিছুই হয় নাই। হয়েছে ঘোড়ার ডিম। সম্ভবত বেশি কাজ করার কুফল। তারপরেও "বলে দাও আমায়" "আজকের এই নিশি" গান গুলো ভালো লেগেছে।
ডাউনলোড লিংকঃ http://www.mediafire.com/?zozzymygnjg
৬। বালাম ৩
অতি পচা এলবাম। বালামের চিরায়ত "না না নু নু "
এলবামের একটা গানও সুন্দর না। শুনলে আপনার মেজাজ খারাপ হবে তাই ডাউনলোড লিংক দিলাম না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



