দীর্ঘদিন পর বাড়ি যাচ্ছে রুদ্র । সেই এইচ এস সি পরীক্ষা দিয়ে ঢাকায় এসেছিলো তারপর আর গ্রামের বাড়ি যাওয়া হয়নি । ট্রেনের জানালার পাশে বসে সে ভাবতে থাকে তার শৈশবের দিনগুলোর কথা । গ্রাম নিয়ে তার কত মধুময় স্মৃতি । এখন সেসব স্মৃতি মনে হলে খুব ভালো লাগে তার । এখনো তার গ্রাম কি সেই আগের মত আছে ? সেই নদী , সবুজ প্রান্তর আর নীল আকাশ , যেখানে কেটেছে তার শৈশবের অনেক সময় । সবচেয়ে বেশি মনে পড়ছে তার ছোট বেলার খেলার সাথী মিলির কথা । দুজনে কত দুষ্টমি করতো । দুজন দুজনকে অনেক ভালোবাসতো । মিলি এবার কলেজে উঠেছে । তাদের নিয়মিত চিঠি আদান প্রদান হতো । এসব ভাবতে ভাবতে কখন যে সে তাদের গ্রামের স্টেশনে চলে এসেছে টের পায়নি । বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায় । রাত্রে বন্ধু বান্ধবের সাথে দেখা করতে যায় । সবাই মিলে অনেক মজা করে । বাড়ি ফিরে রুদ্র তার পড়ার টেবিলে একটি বিয়ের কার্ড দেখতে পায় । তাতে তার নাম ছাড়া কিছুই লেখা নেই । মাকে সেই খামের কথা জিজ্ঞেস করলে তার মা বলে যখন বিয়ে বাড়িতে যাবি তখন দেখতে পাবি । কয়েকদিন পর যখন বিয়ে বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানে যায় তথন বধু বেশে থাকা মেয়েটির দিকে চেয়ে তার হৃদয়ে ঝড় বইতে থাকে । কারণ মেয়েটি আর অন্য কেউ নয় তার প্রিয়তমা মিলি । তবে কি মিলি তার সাথে এতদিন প্রেমের খেলা খেলেছিলো ? তাকে নিয়ে এ খেলাটি না খেললেই কি হতোনা ? তবে কি মেয়েরা ছেলেদেরকে নিয়ে খেলতেই ভালোবাসে ? কোন উত্তর পায়না সে । রুদ্র যখন মিলিকে হলুদ লাগানোর সময় তার চোখ থেকে এক ফোঁটা জল বের হয়ে হলুদের সাথে মিশে যায় তা কেউ লক্ষ্যই করেনি ।
আলোচিত ব্লগ
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
আমরা এমন কেন?
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।