অনেক দিন ধরে সমুদ্রের পাড়ে বসা,
একটা বড় ঢেউয়ের আশায়।
কতো ছোটো খাট ঢেউ আছড়ে পড়েছে
পা ও নামাইনি,
আর এখন তুমিই সেই আশার ঢেউ।
অবগাহনে সিক্ত মন আজ
মিশে গেছো প্রতিটি পরশে পরশে ।
হাটতে হাটতে কিছুটা ক্লান্ত
পথে কত সরাইখানা,কতো রেস্ট-স্টপ !
আমি দাড়াইনি ক্ষনিকের ত্বরেও
আজ তোমার হাত আমার পথের দিশা দেখায়।
মাথা উঁচু করে চোখে চোখ রেখে
জীবনকে দেখার সাহস হযনি কখন ও
আজ তোমাকে দেখায়,মাথা নামাই না।
যদি তোমাকে এক পলক না দেখি !
তুমি কি জান ?
তোমাকে নিয়া ভাবার সোল-এজেন্ট নিয়েছি আমি।
নেই কোনো সাব-ডিভিশন।
অফিসে; আড্ডা তো দিই না!
অন্য কোনো আসরে, না সে সময় কই ?
এমনকি তোমার সামনে ও ,তোমাকে নিয়ে আমার স্পন্দন নাচে।
তবে রাস্তা পেরোতে আমি দুদিকে তাকাই...!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

