তোমার সামনে পড়লেই
নিজেকে শামুকের মতো মনে হয়
অজানা আশংকায় গুটিয়ে ফেলি নিজেকে
বাকরুদ্ধ করি মনের
চোখ তুলে চাওয়ার কথা যাই ভুলে
ভুলে যাই নিজের মনের স্বাধীনতা...
আমার ভালোবাসা তথাকথিত ভালোবাসার মতো
একস্থানে অবস্থান করে না
সে ছুটে চলে আপন আনন্দে অচেনা গম্তব্যে.....
রাস্তায় বন্ধুদের সাথে যাওয়ার সময়
দুইধারের গর্জন গাছ গুলো
ক্লাসের টেবিল,ছোট্ট দুখানা সিঁড়ি
যেখানে অজান্তে টুক করে লাফিয়ে ওঠ তুমি
যাত্রি ছাউনীর লোহার সেই থাম গুলো
যাকে ধরে দাড়িয়ে থাকতে বাসের জন্য....
জানো... এরা সবাই তোমার কথা আমাকে বলে
তোমার পদধ্বনি আমাকে শোনায়
তোমার পরশ আমাকে বুলাই..।
তোমার মনের স্বপ্ত সুরের খেলা
আমার কানে বেজে উঠে
উষ্ণ প্রস্রবনের মত.....
তুমি আমার সেই অজানার জানা
অচেনার চেনা, অধরার ধরা
তুমিই আমার শামুক হৃদয়ের একমাত্র
আনন্দধারা........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

