এক আজব সমস্যায় পড়েছি। আমার মনে হয়, যারা লেখালখি করেন তারাও তাদের লেখক জীবনের সূচনালগ্নে কম-বেশি এ সমস্যায় ভুগেছেন। সমস্যাটা হল, মাঝেমধ্যে মনে হয়, হাতের কাছে কাগজ-কলম থাকলে পাতার পর পাতা লেখা যেত। অথচ যখন কাগজ-কলম হাতের নাগালে, তখন চুল ছিঁড়ে ছিঁড়ে মাথা খালি করে ফেললেও মাথার ভেতর থেকে কিছুই বেরোয় না।
বন্ধুর পরামর্শে সামু ব্লগে অ্যাকাউন্ট খুলেছি - আজ প্রায় ১ মাস হতে চলল। ব্লগার ভাইদের লেখা দেখলে মনে হয় হাতে কলম তুলে নিই.. থুক্কু কি-বোর্ডটা একটু গুঁতাই। কিন্তু কী লিখব? মাথাটা ফাঁকা ফাঁকা লাগে।
এদিকে নিয়মের বেড়াজালে পড়ে কারও পোস্টে মন্তব্যও করতে পারি না। কারণ - আমি এখনও সেফ হইনাই! তাই আজকে ঠিক করেছি, যেমন করে পারি কিছু লিখব। কিন্তু সেখানেও সমস্যা - খাইছি, ঘুমাইছি, হাগু করছি, মুতু করছি.. এ ধরনের খোমাবই-মার্কা কথা লিখতে মন চায় না। কী করা যায়?.......................
বাহ! পারি না পারি না করেও তো বেশ কয়েক লাইন লিখে ফেললাম!
যদিও লেখাটা আমার নিজের মনঃপুত হয় নাই। তবু্ও কী আর করা? এইটুকু লেখা যদি আমাকে সেফ হতে সাহায্য করে, অন্যান্য ব্লগার ভাইদের/আপুদের সাথে যোগাযোগ স্থাপনে অনুমতি দেয়, ক্ষতি কী?
শুভ ব্লগিং..........!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



