মন বলে
মোঃ আবু নাইম শাকিল
মন বলে, ওরে যে এলো জীবনে অবশেষে,
কাঁদাসনে তারে, আপনে রাখিস ভালবেসে৷
যে তোর লাগি দিয়াছে উজাড়ি সকলি,
তারই তরে যেন থাকে তোর শত আকুলি৷
বুঝিস তারে, ভালবাসিস তারে, দিয়া মনপ্রাণ
তারেই ভালবেসে হবি চির অম্লান৷
ওরে, সে তোর নয় ক্ষণকালের কোন প্রাপ্তি
আজন্ম তারে, রাখিস আপনে, দিয়া সকল তৃপ্তি।
তার বেদনারে দুঃখ বুঝে দিস তারে ওরে সান্ত্বনা
শত ব্যথা দিস ভুলিয়ে, দিয়ে ভালবাসারই মন্ত্রণা।
জানি কঠিন কাজ ― ভালবাসা এ যুগে,
যেখানে মন নয়, অর্থই সবার আগে;
যেখানে যুগলবন্দির অসীম প্রেমে পাওয়া থেকে বেশি চাওয়া,
সেখানে খাঁটি মনের মহৎ প্রাণের নেই লেশমাত্র হাওয়া।
তাই কাল-যুগ ভেদি তোরই লাগি
যে করিল সবই ত্যাগ,
কে-ই বা সে?
মনের অন্তরালে তারেই খুঁজে দেখ।
রচনাকাল: ০৬ আগস্ট ২০০৯ ইং
বিঃদ্রঃ কবিতাটি আমার বন্ধু শাকিলের লেখা। সামু ব্লগে ওর কোন অ্যাকাউন্ট নেই। ওকে বলেছিলাম ব্লগে অ্যাকাউন্ট খুলতে, কিন্তু ইন্টারনেট একসেস না থাকায় খুলেনি। তাই ওর অনুমতি নিয়ে ওর পক্ষ থেকে আমি আমার অ্যাকাউন্টে প্রকাশ করলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



