এইটাতো ঠিকই, বিদেশী ছাত্রদেরকে অবশ্যই যেই দেশে পড়ালেখা করতাছে, সেই দেশের বা অন্তত ইংরেজী প্রফিসিয়েন্সি একটা টেস্ট উৎরাইতে হইবো....
আমারো দিতে হইছিলো, ইংলিশ টেষ্ট...কোনো সমস্যা?? ..হবার কথা হইতো না....যদিনা টেস্ট টা হইতো কোরিয়ান লোকাল ছাত্রদের সাথে একই প্রশ্নপত্রে...মাইরা ফালাইছে।
প্রশ্ন নাকি এতই মারাৎমক যে, আগেই প্রশ্নপত্র দিয়া দেয়....
কিন্তু পরীক্ষার ৩/৪ দিন আগে প্রশ্নপত্র পাইয়া তো আমাগো তিনজনের মাথায় হাত তো হাত, পাও উইঠা যাওয়ার অবস্থা....
প্রশ্নে ৬০ টা এম.স.কিউ, যার মইধ্যে থেইকা ৩০ টা আসবো...ব্যাপারনা..
আর সাথে ৫ টা ইংরেজী প্যারাগ্রাফ, যার মইধ্যে থেইকা ২ টা আসবে এবং কোরিয়ান ভাষায় অনুবাদ করতে হবে...আর এই দুইটা এ্যন্সার না করলে পরীক্ষায় পাশ করা যাবেনা....
(বইলা রাখি, আমরা যারাই এই ইউনিতে আছি, তাদের জন্য কোরিয়ান ভাষা শিখার কোনো কোর্স নাই)...
গেলাম ফুরেন স্টুডেন্টের দায়-দায়িত্বে যে মহান পুরুষ আছেন, সেই মুন চ্যাং সু'র কাছে...সোনাযাদু আবার ইংরেজীতে "A" লেটার কাউ মিট("ক" অক্ষর গোমাংস)...যতই বুঝাই, ততই হালায় পিছলা খাইয়া ডেস্কের পিছনে লুকায়..কি আপদ....!!
ঠিকাছে, ইমরান কইলো...ইংলিশ প্রফেসরের কাছে যাই, কাক্কু যদি কিছু কর্তারে...
কিসের কি? হালায় কয়, এইবারের মত তারে মাফ কইরা দিতে....
ওরে বেকুব, এইবার আপনেরে মাফ করলে কি আপনে আমাগো পরীক্ষা মাফ করবেন??...এই ব্যাডাও লিফ্টের দিকে দৌড়ায়..মাথাডা ছ্যাইচ্চা দিতে পারলে শান্তি পাইতাম...
ক্রমশ.............................শেষ পর্ব..
Click This Link
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১০ সকাল ১০:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



