বিশেষ সূত্রে প্রাপ্ত সংবাদে জানা গেছে যে, বাংলা ব্লগ (সামহয়্যারইনব্লগ ডট কম)-এ রাত হতে এক অঘোষিত ভার্চুয়াল যুদ্ধ শুরু হয়েছে "ব্লগযোদ্ধা" বনাম "জামাত-শিবির" ওরফে "ছাগু বাহিনী"। অঘোষিত এ যুদ্ধ এখনো চলছে এবং প্রাপ্ত তথ্যমতে ইহা আজ সারাদিন জারি থাকবে।
২৮শে অক্টোবরের প্রথম লগ্ন থেকেই "ব্লগযোদ্ধা"গন বিপুল বিক্রমে "ছাগু বাহিনী"-র উপর ঝাপিয়ে পড়ে তাদের দফা রফা করে দেয়। "ছাগু বাহিনী" থেকে পাল্টা জবাব দিতে না শোনা গেলেও "ব্লগযোদ্ধা"দের ফ্লাডিং-এ ভেসে যেতে যেতে কিছু ম্যাৎকার ধ্বনি ব্লগে বিট-বাইট আকারে ছড়িয়ে পড়ে। এই যুদ্ধে "ব্লগযোদ্ধা"দের সর্বাধিনায়ক রাতমজুর সহ আরো অনেকে এই যুদ্ধে সক্রিয় ভূমিকা রাখেন।
গত তত্বাবধায়কের আমলে ২৮শে অক্টোবরে ঘটে যাওয়া এক ঘটনাকে কেন্দ্র করে কোন জামাতী ছাগু যেন তাদের নাদি ছড়িয়ে ব্লগকে দূর্গন্ধযুক্ত না করতে পারে, সেই উদ্দেশ্যে এই প্রয়াস। গত কিছুদিনের ব্লগ ছাগ গন্ধযুক্ত উপাদানে ভরে থাকায় ব্লগাররা বিরক্ত ও রাগান্বিত হয়ে ছিলেন বলে এই ক্ষোভের বহিঃপ্রকাশ বলে জানা যায়।
ব্রুটাস তাঁর ছাগ রন্ধন প্রনালী ব্লগিয়া অনেক ব্লগারের জিভে জল এনে দিলেও তা শেষ পর্যন্ত পরিবেশিত হয়েছে কিনা জানা যায়নি। অপরদিকে বিশিষ্ট এক ছাগু সকালের দিকে একটু নাদিত্যাগ করতে যেয়ে সাধারন ব্লগার ও "ব্লগযোদ্ধা"গনের ধাওয়া খেয়ে আইলার গতিতে হারিয়ে যান।
ইতিমদ্ধে এই কাহিনী নিয়ে সিনেমা, ছাগু সভার কার্যবিবরণী , কবিতা ও ব্লগীয় ছাগুশিবির লিস্ট রচনা হয়েছে।
যুদ্ধ খানিক বিরতি দিলেও তা পুনরায় শুরু হবে বলে বিশিষ্ট ব্লগারগন আশাকরছেন।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১০ রাত ৩:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



