সুপ্রিয় ব্লগাররা,
প্রশ্নটা আসলে আপনাদের প্রতি না। প্রশ্নটা আমার নিজের প্রতি । তবুও আপনাদের প্রতি ওপেন করে দিচ্ছি। তার আগে কয়েকটি প্রশ্নের উত্তর চাই। পারলে দিয়েন।
১. ভারতের নতুন নদী নিয়ে যেই পরিকল্পনা এর পর আমরা কি আর আমাদের নদীতে পানি পাব? নতুন পরিকল্পনা অনুযায়ী এই পরিকল্পনা বাস্তবায়ন হলে বাংলাদেশ শুষ্ক মওসুমে আর কোন নদীতে ভারতের ইচ্ছা ছাড়া পানি পাবেনা। আর ভরা মওসুমে ভারতের বন্যা আমাদের ডুবাবে।
২. এই নদী পিরকল্পনায় যুক্তরাষ্ট্রের পুরোপুরি সমর্থন রয়েছে।
৩. যুক্তরাষ্ট্রের সাথে টিফা চুক্তি হলে বাংলাদেশে আর কোন দেশ বানিজ্য করতে পারবেনা । অর্থাত অত্যান্ত কঠিন হবে।
৪. ভারতকে সমুদ্রবন্দর ব্যবহার করতে দিলে আমাদের বৃহত্তম বন্দরে নিরাপত্তা, সর্বভোমত্ব নষ্ট হবে।
৫. ভারতকে ট্রানজিট দিলে এখন হয়তো শুধু পন্যবাহী যান চলাচল হবে কিন্তু পরবর্তীতে এখান দিয়ে তারা সামরিক যান চলাচল করবে। বলাবাহুল্য ভারতের বেশির ভাগ রাজ্যগুলো এখন স্বাধীনতা কামীদের উতপাতে অস্থির। তারা যখন দেখবে তাদেরকে দমন করতে ভারত আমাদের কে রুট হিসাবে ব্যাবহার করছে তখন তারা আমাদেরকে আঘাত করবে।
আমরা কি আরেক পাকিস্তান হতে যাচ্ছি?
সারাদেশে যখন স্বাধীনতাকামীদের হামলায় আমরা হাজারটা ম্যারিয়ট আর মুম্বাই হব তখন ভারত আর আমেরিকা জংগী দমনে আমাদের দেশে হামলা করবে। সেনা পাঠাবে।
বলুন তো ভাই আমরা আর কয়দিন স্বাধিন দেশে থাকতে পারব? জানিনা।
তবে এটুকু জানি আর একটা মুক্তিযুদ্ধ দেখার বা সহ্য করার ক্ষমতা আমাদের নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


