গতকাল বন্ধু হাছানকে বললাম, 'দোস্ত, তুই নাস্তিক হতে গেলি ক্যান?' সে আমাকে উল্টো প্রশ্ন করে বসল: 'নাস্তিক হলে কী একজন মানুষ খারাপ হয়ে যায়?' বললাম, 'দোস্ত, চ্যাতস কা? আমি এই অর্থে তোকে নাস্তিক বলিনি।' এইভাবে আলাপ-আলোচনা চলছিল। আলোচনার একফাকেঁ সে চট্টগ্রামের নিউ মার্কেটস্থ রেয়াজউদ্দিন বাজারের একটি হোটেলের ভেতরকার বর্ণনা জানিয়ে বিস্মিত করে ছাড়ল। তার সাথে কথা বলার সময় আমাকে যে মাত্রায় সতর্ক থাকতে, আর কোন বন্ধুর সাথে সেরকম নয়। কথা বলার সময় সে কোত্থেকে কোথায় চলে যায়, বলা মুশকিল। এক রাস্তা দিয়ে ঢোকে আরেক রাস্তা দিয়ে বের হয়, মাঝেমাঝে চলে যায়- দূর, বহুদূর: কার্ল মার্ক্সকে টেনে নিয়ে আসে এই বাংলায়, হাসিনা-খালেদার গুষ্টি উদ্ধার করে, মার্ক্সবাদীদের কোপাবে বলে....। হিজড়া, সেক্স, এভারেস্ট, বুশ ইত্যাদিকেও টেনে নিয়ে আসে। একটার সাথে আরেকটা জোড়াতালি দিয়ে বোধে টন করে বাড়ি মারে। আচ্ছা, দর্শন কি সে একাই পড়েছে, আমিওতো পড়লাম, আমি কেন পারি না কথার পিঠে ভর করে ভেসে বেড়াতে কথাসমুদ্রে? মাঝেমাঝে ভাবি, আমি কি সৎসঙ্গে আছি, নাকি অসৎসঙ্গে। পাশাপাশি এটাও ভেবে রাখি, এ পৃথিবীতে থাকতে হলে সৎসঙ্গ হোক আর অসৎসঙ্গ হোক একটার সাথে থাকতেই হচ্ছে, থাকতে হবে। নাস্তিক হওয়ার মানে জিজ্গেস করলে হাছান কেন ঔ হোটেলের ঘটনার অবতারনা করলো, সেদিকে ফেরা যাক। সে বলল, 'এ হোটেলে দেহব্যবসা চলে। বিস্তারিত
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


