তুমি চুলগুলো বেঁধে ফেলো,
যদি আমার হও, চুলগুলো বেঁধে ফেলো।
তোমার একটি চুল – আমার একটি কবিতা।
তোমার চুলে চুমু কাটছে এখানে, নিউ মার্কেটের মোড়ে
মানুষের চোখের মুখ। যখন উড়ছে -
ভার রাখতে-কমাতে তোমার যৌবন শরীর থেকে
উপচে পড়তে চায় মাটিতে, তুমি জান না,
তোমাকে চুল দেখে ভালোবাসতে গেলাম-
তুমি চুলগুলো বেঁধে ফেলো।
এখনো বাঁধনি! তোমার মনে এখনো
চিমটি কাটেনি আমার আদেশের আঙুল?
তোমার মাথায় আমার হাজার হাজার কবিতা।
প্যাঁচার মতোন অন্ধকারে থাকি, গোপনে ডাকি-
নিজের কাব্যরসিক কেবল নিজেই হতে চাই,
অন্যের অঙ্গে আসুক আবেগের আঁচ, চাই না।
যদি আমার হও, চুলগুলো বেঁধে ফেলো,
তুমি চুলগুলো বেঁধে ফেলো।
---------------------------------------------------------
অন্য পোস্ট: বেলুন (- নিষিদ্ধ দৃষ্টান্ত +) কনডম
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


