somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি আছি নাকি?

০২ রা সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শতাব্দী, সহস্রাব্দী ধরে আমার তরে
মানুষ করিছে রক্তপাত, করিছে সংঘাত
কেউ আমার জন্য বাঁচে
কেউ আমার জন্য মরে
কেউ আমার জন্য নাচে
কেউ আমার জন্য গায়
কেউ আমার মাঝে হারায়।
কিন্তু আমি কোথায়?
কেউ কি কখনো আমায় খুঁজে পায়?
পাবে কীভাবে আমিই যে নাই!

আমার তরে এতযে ঘাত-প্রতিঘাত
এতযে সংঘাত,
আমি সব দেখে-শুনে চুপ ক’রে রই
কভু কোন কথা না কই।
সবকিছুতেই সর্বদা আমার নীরবতা,
আমি কী করে কইবো কথা
আমার কি আছে সেই ক্ষমতা?

এ পৃথিবীময়
আমার সংখ্যা তো নেহাৎ কম নয়।
আমি কখনো নর, কখনো নারী
কখনোবা ক্লীব।
কখনো জড়, কখনোবা জীব,
ভিন্ন জনের মনে আমার ভিন্ন ভিন্ন রূপ।
আমি কখনো স্বাকার
কখনো বা নিরাকার
বিভিন্ন জনের কাছে আমি বিভিন্ন প্রকার।

আমি বাস করি বিশ্বাসীদের মনে
সেথায় ঘাপটি মেরে বসে থাকি সংগোপনে
নিজেরে প্রকাশ করিনা কোনখানে,
কীকরে করবো প্রকাশ
আমি কি আছি নিখিল ভুবনে?

আজকাল বিশ্বাসীরা অজ্ঞানে
খোঁজে আমায় বিজ্ঞানে।
আমি কি আছি সেখানে?
আমি কি আছি কোনখানে,
আমি তো আছি শুধু তাদের মনে,
ভয় আমার বিজ্ঞানে
ভয় আমার প্রমাণে,
সদা ভয় পাই মনে মনে
‘আমি নাই’ তা যদি
প্রমাণ হয়ে যায় সবার সামনে!
কেন যে তারা হাতে ধরে আমার মরণ ডেকে আনে!

বিশ্বাসীরা সবকিছুতেই আমায় টানে
কী তার মানে!
কেন তারা বোঝেনা
আমি আসলে কিছুই না?
কী করে তাদের বোঝায়
আমি নাই, আমি নাই!

অবিশ্বাসীর দল বড় নাছোড়
তারা সবকিছুতেই যুক্তি খোঁজে, প্রমাণ খোঁজে
কোনকিছুই নেয় না মেনে চক্ষু বুজে।
তারা যদি বলে ‘আমায়’ প্রমাণ করতে
তখন বিশ্বাসীরা করবে কী উপায়,
তারা আমায় পাবে কোথায়?
কোথা হতে তার আনবে আমায় টেনে
কাকে আনবে টেনে?
আমি তো অনেক, আমি কি একটা
ঠিক কত যেন সংখ্যাটা?

আমি সর্বদা লোকচক্ষুর অন্তরালে থাকি
রহস্যের ধোঁয়ার আড়ালে নিজেকে ঢাকি
কভু ভুলেও প্রকাশিনা নিজেরে
প্রকাশিবো কীকরে
আমি আছি নাকি রে?

কেউ আমার বেঁধেছে ঘর সুউচ্চ গগনে
বিজ্ঞান কয় গগন ব’লে নেই কোন কিছু কোন খানে
মহাগগন নাকি মহাশূন্য!
আমিও শূন্য, গগনও শূন্য
তবে শূন্যকে শূন্যের উপরে স্থাপনের কী মানে?

যারা বলে আমি থাকি গগনে
তারা আমায় খোঁজে কেন কাবা ঘরের প্রাঙ্গণে?
আমি যদি থাকি ঊর্ধ্বগগনে
তবে তারা কাবা মুখী হয়ে
আমায় সেজদা করে কী কারণে?

যারা বলে অসীম ক্ষমতা আমার
আমি একই সাথে মিশে আছি
মহাবিশ্বে হয়ে একাকার,
স্রষ্টা আমি, তাই আছি
সকল সৃষ্টির মাঝে, সকলের অন্তরে,
তারা তীর্থযাত্রা করে কীসের তরে
অন্তর ছেড়ে কেন আমায়
খোঁজে তারা বাহিরে বাহিরে,
নিজের হৃদয় রেখে
কেন তারা খোঁজে আমায় বহুদূরে
তাদেরই তৈরী কোন ঘরে?

পৃথিবীর যত অন্যায়-অবিচার, অভাব-অভিযোগ
মৃত্যু-দুঃখ-ব্যথা, শোক-রোগ
আমি কিছু দেখেও দেখিনা, শুনেও শুনিনা।
আমি কারো সুখে হাসিনা
কারো দুঃখে কাঁদিনা
দেখবো-শুনবো-হাসবো-কাঁদবো কীকরে
আমার কি চোখ-কান-ঠোঁট আছে?

পৃথিবীতে যত হোক অন্যায়-অত্যাচার
আমার কাছে তার নাই কোন বিচার
কীকরে থাকবে বিচার
কোন অস্তিত্ব আছে নাকি আমার?

অবিশ্বাসীরা বলে আমি নেই
ওরা আমায় স্বীকার করেনা কিছুতেই
প্রমাণ ওদের লাগবেই।
আমি কিকরে তাদের
নিজের প্রমাণ দেই হায়
যা নেই তা কি কখনো প্রমাণ করা যায়?

আমি বিশ্বাসীদের মনে ও মগজে থাকি
তারা আমার জন্যে কেঁদে কেঁদে
ভেজায় তাদের আঁখি,
তবুও আমি চুপটি ক’রে থাকি
আমি তাদেরও দেই ফাঁকি।
দেবোনাই বা কেন
আমি আছি নাকি?



-- সংগ্রহ- মুক্তমনা
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×