...আমার হলের ছাদে অনেক্ষন শুয়ে চোখ বন্ধ করে বৃষ্টি ফোঁটা গুলোকে বুঝার চেষ্টা করছিলাম, আজ অনেকদিন পরে বৃষ্টিতে ভিজছি। বৃষ্টির ফোঁটা আমার গায়ে লাগছিল আর আমি ক্রমেই ছেলেবেলায় ফিরে যাচ্ছিলাম, একে-একে মনে পড়ে যাচ্ছিলো আমার ছেলেবেলার বন্ধুদের কথা , আমার বাসার কাজের ছেলে আলামিনের কথা, প্রতি বৃষ্টির দিনে স্কুলে না গিয়ে,চলে যেতাম ওর সাথে মাছ ধরতে,একটানা কাঁদামাটিতে হাত দিয়ে মাছ ধরার চেষ্টায় আত্মনিয়োজন করতাম। পরে যখন কর্দমাক্ত-ভেজা শরীরে বাসায় ফিরে আসতাম, তখন আব্বাজানের ভয়ে বুক কাঁপতে থাকত।মনে মনে অযুহাত বানাতে থাকতাম। এসে দেখতাম যে আব্বাজান ঠিকই আমাকে সাইজ করার জন্য অপেক্ষা করছেন।আব্বাজান এর হাতে কতই না গঞ্জনা সইতে হইয়েছে এর জন্যে।আমার বন্ধুদের খুব বেশী মনে পড়ছে; বিশেষ করে রকিব, এমি, সোহাগ, শাহীন, রাজু, জ্যাক্সন ভাই, লীজন ভাই, রাসেল ভাই, রাজীব ভাই, সেলিম ভাই, মঞ্জু ভাই, জিয়া ভাই, মাসুম, রহিম ভাই;আরও অনেকে, সবাইকে মনেও করতে পাচ্ছিনা। সেই বৃষ্টি ভেজা মাটি আর ঘাসের গঁন্ধ যেন এখনো পাচ্ছি। ক্লাস চলাকালীন সময়ে বৃষ্টি এলে এক দৌড়ে বাসায় চলে আসতাম আর সাথে থাকতো আমার সেই ডিয়ার বালটা। বন্ধুরাও সব ততক্ষনে ক্লাস ফেলে মাঠে আমার জন্য অপেক্ষমান। আমাদের গাজীপুরের স্টেডিয়ামটাতে বৃষ্টি এলেই প্রায় হাটু পানি জমে যেত, আর সেই পানিতে চলত আমাদের ফুটবাল খেলা। দলে দলে ছেলে-পেলেরা সেই খেলাতে চেইন তৈরী করতে থাকতো। বিশাল মজা হত সেই খেলা গুলোতে। বৃষ্টির পানিতে খেলে যখন আরেকদফা চোখ লাল করে ঘরে ফিরতাম, জুঁজুঁ তখোনও সেই আব্বাজান।আব্বাজান আসলে আমার ব্যাপারে খুব কেয়ারী ছিলেন বলে আমার ক্ষেত্রে জুঁজুঁ র অভিনয় করতেন।বস্তুত আব্বাজান ছিলেন খুবই ডাউনী হার্টেট ( কোমল হৃদয় )ম্যান।আব্বাজানকে ক্লাস সেভেনে থাকতে হারিয়েছি, কিন্তু তিনার অস্তিত্ত যেন এখনো আমার মাঝে অনুভব করি। আব্বাকে আমি খুব ভালোবাসি।
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।