somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর কেন থাকবেন বাক্সবন্দী ? আসেন মন মাতানো কিছু এনিমেটেড মুভি দেখি (ভাল লাগবেই গ্যারান্টিড)!! ১৮ ++

০১ লা জুন, ২০১১ রাত ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :







সল্ট মোটামুটি সবাই দেখছেন তাই না? এখন একটু চিন্তা করুন, আসলেই কী এটা দেখার মত কোন মুভি ছিল? বাংলাদেশের জসিম আর বৈদেশের জোলির কোন পার্থক্য আমি পাইনি। সবাই মুভিটা দেখেছে জোলির জন্য।
এনিমেশন কিন্তু কেউ স্টার দেখার জন্য দেখে না। দেখে অসাধারণ কাহিনীর নিশ্চয়তা পেলেই। আমিও আপনাকে সেই নিশ্চয়তা দিলাম Perfect Blue তে।
এই একটা মুভি যেটা আপনার কাছে থ্রিলার মুভির সংগাই বদলে দেবে। এর ডিরেক্টর হচ্ছেন সাতোশি কন। উনি প্রচণ্ড রকম বিখ্যাত হেলুসিনেশন আর ইল্যুশনের মাধ্যমে সাসপেন্স তৈরিতে।
এনিমেশন মুভিতে আমরা বলতে পারি না যে অভিনয় ভাল হয়েছে। কিন্তু সত্যি কথা, মুভিটা দেখার সময় একটু পর পর আপনার এই লাইনটাই বলতে ইচ্ছা করবে। চরিত্রগুলোর এক্সপ্রেশন দেখে আপনি বুঝবেন একটা ডিরেক্টরের ক্ষমতা কতটুকু।

সেশন ২ Perfect Blue

লোকাল পপ সিঙ্গার মিমাকে তার মিডিয়া ফার্ম পুরো জাতির ফ্রন্টে আনতে চায়। তাকে পপ সিঙ্গার থেকে মুভির নায়িকায় পরিণত করতে তারা বদ্ধ পরিকর। প্রথমেই ইমেজ তৈরির জন্য তাকে গান বাদ দিতে হয়। কিন্তু যতটা আশা করে অভিনয়ের জগতে সে আসে, অতটা পাত্তা এখানে পায় না। আর তার ব্যন্ড ওদিকে তরতর করে এগুচ্ছে।

অভিনেত্রী হিসেবে ইমেজ তৈরি করার জন্য সাধারণ একটা মেয়ে হয়ে তাকে এডাল্ট পোজ দিতে হয়। ঠিক তার আগে দিয়ে তার মনে কী খেলা চলছিল ? তার ফ্যামিলিই বা তাকে কী বলেছে? (আমরা জানি জাপানে শালীনতার সংগা আমাদের থেকে আলাদা। বড় কিছু হবার জন্য ছোট!! কিছু বিসর্জন দেয়াটা স্বাভাবিক। সেই কেসে পরিবারের মেয়েটাকে ইন্সপায়ার করাটাই আধুনিক দেশগুলায় হয়ত রীতি। তাও কারও কারও কাছে তার প্রিয় ব্যক্তিটার জামা খুলা ভাল লাগবে না!) তবু ব্যাপারটা যে অশ্লীল সেটা সবাই বোঝে। আর সেখানে ইচ্ছা করে ঢোকার আগে সাধারণ পরিবারের এই মেয়েটা কী ভাবছিল ?

এমনকি মেয়েটাকে একটা রেইপ সিনেও অভিনয় করতে হয়। তার মিডিয়া ফার্মের গার্জেন খুবই আপত্তি জানায়। মেয়েটা তার আশেপাশের সবার তাকে নিয়ে বিপুল আশায় ভরকে যায়। কনফিউশনে ভুগতে থাকে।
ঐ সিনটায় মেয়েটার উপর যারা হামলা করে, ওদের আচরণ আসলেই দেখার মত। সত্যিকারের প্রফেশনাল শুটিং। মাত্র যাকে ভিলেই মনে হচ্ছিল, ডিরেক্টর কাট বলার পর চেহারা দেখে মনে হবে নিপাট ভোলা ভদ্রলোক। চেহারার ভঙ্গিটাই পালটে গেল।

আরে দাঁড়ান, ভাবছেন এত কিছু বলছি কেন? আসলে কিছুই বলিনি। এরই মাঝে হতে থাকে খুন ! একজনের পর আরেকজন ঐ শুটিং এর জড়িত লোকেরা খুন হতে থাকে।
মাঝে মাঝে বুঝাই যায় মেয়েটা খুনী। আপনি শিওর হবার আগেই বুঝবেন মেয়েটা না, তার এক ভক্ত খুনী। আপনি শিওর? আরে নাহ, দেখবেন মনে হচ্ছে আরেকজন খুনী। শেষমেষ পুরা কনফিউজড অবস্থায় বার বার আগেই শেষটা দেখে নিতে চাবেন। (কোন দরকার নাই। টানা না দেখলে শেষে বুঝবেন না।)
এরই মাঝে মেয়েটার কাহিনী চলতে থাকে। তার অভিনয়, তার চিন্তা ভাবনা, মানুষের প্রত্যাশা। সব মিলিয়ে অসাধারণ কাহিনী।
[ মেয়েটা যেই মুভিতে অভিনয় করে সেটাও একটা পিস। মানে, ঐ মুভির কাহিনী। একটা মেয়ে বারে ড্যান্স করে। যেন তেন না, স্ট্রিপ ড্যান্স। ওই যে জামা খুলতে খুলতে ড্যান্স। একবার কিছু ভক্ত মাতাল হয়ে তাকে রেইপ করে। তারপর মেয়েটা মনে খুবই আঘাত পায় !! ওরে সেও এক কাহিনী। এরপর সে প্রতিশোধ নেয় !! আমি জানি বাংলাদেশি সিনেমার কাহিনী দেখে দেশের বাস্তব বুঝা যায়না, এও জানি বাকি দেশ গুলা আমাদের মত আজগুবি মুভি বানায় না। মাঝে মাঝে অনেক সিরিয়াল দেখে মনে হয়, ওরা একটা হেলুসিনেশনে থাকে। স্ট্রিপ ড্যান্সারকে রেইপ? বলা যায়, সিডিউল ছাড়া তার থেকে সার্ভিস নেয়া হয়েছে, টাকা দেয়া হয় নি। তাহলেই কথাটা উপযুক্ত হত ! ]

সব মিলিয়ে পুরা মুভিটা আপনাকে থ্রিলে রাখার জন্য যথেষ্ট !!

আমার সাইটটা দেখুন। এখানে এই মুভির সব দিক থেকে রেটিং দেয়া। আর ডাউনলোড লিংকও দেয়া। সাবটাইটেল সহ, যতদূর মনে পড়ে ডাবিং করা ভার্সনটাই দিয়েছি। ভাল লাগলে কমেন্ট দিয়েন প্লিজ। ওখানে আরও একটু গুছিয়ে আরও সুন্দর করে রিভিউ দেয়া।


Click This Link

বাংলা ব্লগে প্রথম রিভিউ এর লিংক

Click This Link
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১১ রাত ৯:৫৯
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×