ছাগু আর রামছাগলের হল মেলা ব্লগে এসে
ও তোরা যাস্ নে ওঁ কুঁটোর গাদার কাছে
...............................................................
স্বাধীনতা মানে জানিস?
অর্থনৈতিক স্বাধীনতা
সাংস্কৃতিক স্বাধীনতা
আর এই দুই স্বাধীনতা অর্জনের জন্য প্রয়োজন, রাজনৈতিক স্বাধীনতা।
...............................................................
মুক্তিযুদ্ধ তোদের কারো বাপের সম্পত্ত্বি না। আর..... তোগো মদ্যেই তো সব....রসুনের গোঁড়া এক। যে তিরিশ লাখ মরছে তারাই মুক্তিযোদ্ধা ছিল যুদ্ধের চেতনা তাগো সাথে মইরা গেছে। যারা বাইচা আছে তারা তো মডারেট মোছলমান। আর যে রাজাকাররা বাঁইচা আছে তারা ঐ রাজাকারী চেতনা লইয়াই বাঁইচা আছে।
তাইলে কি দাঁড়াইলো??
সেই পুরোনো ভাগাভাগির ফয়সালা এহনও শ্যাষ হয়নাই। দেশ তো আরেকবার স্বাধীন বানানো যায় না? তাইলে রাষ্ট্রক্ষমতা দখলের কি হবে!! রাজাকাররা অবশ্য জিহাদ করতে পারে, কিন্তু ঝুকি আছে......তাছাড়া ইদানিংকালে গনতন্ত্রে সম্ভাব্না কম না। ব্যাবস্থা ভালোই, অহন খালি মুক্তিযুদ্ধ মাইনা নিলেই তো ঝামেলা শ্যাষ। সমস্যা হইল ঐদিকে আবার তারা এদ্দিন জিহাদের কথা বইলা এখন যেই পিটটান দিলো অমনি জিহাদী অংশ জঙ্গি হইয়া গেল। ফান্ডিং এর তো অভাব নাই। জংঙ্গি ষ্টার্ট........
কিন্তু অন্যরা কি করবে? তারা রাষ্ট্রক্ষমতা দখল করবে কেমনে? ওরা যে প্রায় সমানে সমান! আরেকবার তো ৭১ বানাইয়া ওগো কতল করা যায় না, তাছাড়া ঝুকি আছে.....তাইলে উপায় কি? যেহেতু গনতন্ত্র, ব্যবস্থা ভালোই অহন এট্টু মোছলমান হইলেই ঝামেলা শ্যাষ। কিন্তুক এইতো লেবেল সমান এ সমান হইয়া গেল। পার্থক্য থাকল কি?? খুব চিন্তার কথা!!
ধান্দাবাজী স্টার্ট....এহন হক্কলেই মুক্তিযুদ্ধ যারা বেইচা খাচ্ছে, সবই ধান্দাবাজ। আর রাজাকারগো তো কথাই নেই। ঝামেলা হইল গিয়া ভাগাভাগি লইয়া গ্যান্জাম চলতাছে চলবে.....এক ঘারমে দো পীর নেহি রাহেঙ্গা.......
যারা মরছে তারা মরছে আরা যারা মরেনাই তারাও না খাইয়া মরবে...আর এই সব ধান্দাবাজরা চাইয়া চাইয়া দেখবে।
খায় দায় জব্বার মোটা হয় সিদ্দিক এই তো দুনিয়ার রীতি!!
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০০৭ বিকাল ৪:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


