গিও জিয়োং লং
অনুবাদ: আবদুর রব
ভেবনা তোমার হাতের চাবির রিং হয়ে রবো
রবো সমুদ্রলতা বিচ্ছুরিত কৃষ্ণশিলা, হয়ে তোমার অবলম্বন
আমার দুচোখে তুমি ফুলদানী হয়ে আছ
নিখুঁত তোমার দুঠোঁটের ফাঁকে যা কিছু আছে লালিম গোলাপি
কোনো এক সকালে হঠাৎ দেখি আমি জলবৎ
নিশ্চল নির্বাক, ভাবলেশহীন
তোমার কোমল ধবধবে গ্রীবা দেখে
মিলে যায় কল্পনার রঙ; অস্তিত্বের প্রয়োজনে
ওরা ভোল পাল্টাবার জন্যে ঘ্রাণ নেয় বললে তুমি
ঘুমের ভেতর মুক্ত স্বদেশের সপ্ন দেখলে তুমি,
আমি দূর সমুদ্রের।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

