বিশ্ববিদ্যালয় আইন ২৭(৪) ধারা বাতিলের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা হাইকোর্ট ও জাতীয় প্রেসক্লাবের মাঝখানে সড়ক দ্বীপ কদম ফোয়ারার সামনের রাস্তায় অবস্থান নিয়েছেন।
এ সময় ময়মনসিংহ-৬ আসনে সরকারদলীয় সাংসদ মোসলেম উদ্দিন আহমেদ ওই রাস্তা ধরে সচিবালয়ে যাচ্ছিলেন।
কিন্তু বিক্ষোভের কারণে তার গাড়িটি (ঢাকা মেট্রো ঘ ১৩-৪৮৫২) কদম ফোয়ারার কাছে আটকা পড়ে।
তখন পুলিশ তার গাড়িটি ছেড়ে দেওয়ার জন্য শিক্ষার্থীদের অনুরোধ জানালে শিক্ষার্থীরা উল্টো ওই সাংসদের গাড়ির সামনে অবস্থান নেয়।
শিক্ষার্থীরা মার্কার পেন দিয়ে ওই গাড়িতে বিভিন্ন স্লোগান লেখে বিক্ষোভ করে।
আন্দোলনরত শিক্ষার্থীরা গাড়ির গায়ে লিখেছে- ‘শিক্ষাদুর্নীতি হতে দেব না’; ‘টাকা খাব, দেশের সব সম্পত্তি চুরি করব (মন্ত্রী)’; ‘মন্ত্রীর দালালরা সাবধান’; ‘চোর বাটপার দুই টাকায় কিনা গাড়ি (সংসদ সদস্য)’।
উল্লেখ্য, যে ২৭(৪) ধারা বাতিলের দাবিতে ছাত্ররা আন্দোলন করছিল সেখানে লেখা আছে -‘বিশ্ববিদ্যালয় প্রকল্প বাস্তবায়িত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের পৌনঃপুনিক ব্যয় যোগানে সরকার কর্তৃক প্রদেয় অর্থ ক্রমান্বয়ে হ্রাস পাইবে এবং পঞ্চম বৎসর হইতে উক্ত ব্যয়ের শতভাগ অর্থ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ও উৎস হইতে বহন করিতে হইবে।’ একটি দৈনিকে এ প্রতিবেদন দেখে সকাল ১১টায় মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে পড়ে শিক্ষার্থীরা।
হাজার শিক্ষার্থীর ওই মিছিল সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে পৌঁছে। এরপর শিক্ষার্থীরা প্রেসক্লাব ও হাইকোর্টের মাঝে সড়ক দ্বীপ কদম ফোয়ার চার পাশে সড়কের ওপর অবস্থান নেয় ।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



