শিশুদের দিকে একবার তাকান। কি দেখতে পাচ্ছেন তাদের চেহারায়? নিশ্চয়ই ভয়ানক কোনো সন্ত্রাসীর প্রতিচ্ছবি, তাইনা? আর নয়তো তাদের দেখে মনে হচ্ছে এমন কেউ যে মারাত্মক কোনো গোলোযোগ সৃষ্টিকারী, যারা হয়তো গাড়ী ভাংচুর করেছে নয়তো সরকার বিরোধী আন্দোলন করেছে। কি জানি কি? তবে আমি নিশ্চিত তারা এমন কিছু করেছে যাতে এই পিটুনি তাদের কপালে জুটেছে। এমন হতে পারে ঘর থেকে বের হওয়াই তাদের অপরাধ। না বাবা আমি জানি এ কিছু না কিছু একটা করেছেই, নয়তো পুলিশ তাকে পিটাবে কেন? আমি ভাই পুলিশের কোনো দোষ দেখিনা। পুলিশের তো সন্দেহ হলে কাউকে গ্রেফতার করার ক্ষমতা আছে। এই শিশুদের তো চেহারাই চরম সন্দেহজনক। পুলিশ ভুল করতেই পারেনা, আমি জানি।
নিচের ছবিটি দেখুন-
এ নাকি গাড়ি ভাংচুর সহ জানমালের ক্ষতি সাধনের জন্য দায়ী। পিটান তো তার প্রাপ্যই, কি বলেন আপনারা।
আমরা এইরকম দৃশ্য আরও দেখতে চাই। আমরা চাই পুলিশ প্রমান করুক কেউই আইনের উর্ধ্বে নয়, হোক সে শিশু বা নারী। আমরা পুলিশের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। সেই সাথে মঙ্গল কামনা করি আমাদের সরাষ্ট্র মন্ত্রনালয়ের আমাদের পুলিশকে এমন নিরপেক্ষ ভাবে পরিচালনার মত এমন প্রশংসনীয় পদক্ষেপের জন্য। মহান আল্লাহর কাছে প্রার্থনা এমন নিষ্ঠার সাথে দায়ীত্ব পালনের পুরষ্কার তুমি নিজ হাতে দিও।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১১ রাত ১২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



