somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাগো ভগিনী (যৌতুক চাওয়ায় বিয়ের আসরে বরকে তালাক)

১৩ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিয়ের ভোজ শেষে মেয়েকে বরের হাতে তুলে দেওয়ার সময় যৌতুক দাবি করায় তখনই বরকে তালাক দিয়েছেন কনে ফারজানা ইয়াসমিন। (সাবাস)

ঢাকার ইডেন কলেজ থেকে সমাজকল্যাণে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর পাস করা ফারজানা বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কালিপুরা গ্রামের খলিলুর রহমানের মেয়ে।

আর বর শওকত আলী খান ওরফে হীরন পটুয়াখালীর কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি কলাপাড়া পৌরসভার মাদরাসা রোডের বাসিন্দা শাহ আলম খানের ছেলে।

ফারজানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে তার সঙ্গে শওকতের বিয়ে হয়। দুপুরে তার বাবার গ্রামের বাড়িতে হয় প্রীতিভোজ। এরপর বিকেল সাড়ে ৫টায় মেয়েকে বরের হাতে তুলে দিতে যান ফারাজনার বাবা।

এ সময় বর শওকতের ফুফু তাহমিনা বেগম অতিথিদের সামনেই কনের বাবার কাছে যৌতুক হিসাবে টিভি, ফ্রিজ, মোটরসাইকেলসহ অন্যান্য সামগ্রী দাবি করেন।

তাহমিনা বেগম কলাপাড়া সদরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

শওকতও এ সময় ফুফুর যৌতুকের দাবিতে সমর্থন দেওয়ায় সেখানেই তাকে তালাক দেন কনে ফারজানা।

আসরে সবার সামনে ফারজানা বলেন, "বিয়ের আসরে যে ছেলে যৌতুক চায়, তাকে জীবনসঙ্গী হিসাবে মেনে নিতে আমার রুচিতে বাঁধে।"

অতিথিরদের তিনি বলেন, "আমি আপনাদের সবার সামনে বলছি- আমি শওকতকে তালাক দিলাম।"

এমন ঘটনায় অতিথিদের সামনে বিব্রতকর অবস্থায় পড়েন বরের আত্মীয়স্বজন। রাত সাড়ে ৯য়টা পর্যন্ত তারা সমঝোতার জন্য দেন-দরবার চালালেও সিদ্ধান্তে অটল থাকেন ফারজানা। শেষ পর্যন্ত ফারজানার পরিবার বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়ে দেয়।

কুণ্ঠিত বরপক্ষ কনে ছাড়াই বিয়ে বাড়ি ছেড়ে বিদায় হয় শেষ পর্যন্ত।

ফারজানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন "যখন ছাত্রী ছিলাম তখন যৌতুকবিরোধী আন্দোলন করেছি। অন্যদের এর বিরুদ্ধে বুঝিয়েছি। আর আমার বিয়েতেই যৌতুক চাওয়া হলো!"

তার মতো সব মেয়েরই যৌতুকের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া উচিৎ বলে মন্তব্য করেন তিনি।



তথ্যঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×