ধর্মযুদ্ধ সামুর খুব কাটতি আইটেম। তবে মানবিক আবেদনেও সামুর ব্লগাররা একাত্ম হয় বলা জানতাম। তবে সেই ধারনা ভাঙলো।
/
/
/
সহকর্মী রাফে সাদনান আদেলের ফেসবুক স্ট্যাটাস দেখে মন খারাপ হলো।--------------------------
(একান্ত নিরুপায় হয়েই এই স্ট্যাটাস দিতে হচ্ছে: মা'র ক্যান্সার থামছে না, উন্নত চিকিৎসায় যেতে হবে দেশের বাইরে, চাই অন্তত প্রায় ১৫ লাখ টাকা। আর আমি নি:স্বপ্রায়। গত দেড় বছর ধরে অনেক চেষ্টাই তো করলাম.. পারলাম না.. হবে না এভাবে... তাই হাত পেতে দিলাম.... সবাইকে সাথে নিয়ে হয়ত এই আমার শেষ চেষ্টা...
রাফে সাদনান আদেল
ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, শান্তিনগর শাখা, ঢাকা।
অ্যাকাউন্ট নং: ১০৮-১০১-৩৯২৭১.
মোবাইল: ০১৭৫৩০৯১২৪৯)
ভার্চুয়ালি এই আবেদন ছড়িয়ে দেয়ার জন্য বেশ কয়েক দফা শেয়ার করা হয় এই স্ট্যাটাস। চেষ্টায় শামিল হই আমিও। বাংলা ব্লগিং-য়ের সব চেয়ে বড় প্লাটফর্ম সামহোয়্যারও বাদ পড়ে না। কিন্তু আফসোস বেশ কয়েকজন ব্লগার সামুতে কয়েকটি পোস্ট করলেও নেই কোনো রেসপন্স। এমনকি পোস্টে হিটের সংখ্যাও নামমাত্র
মাকে বাচিয়ে তুলুন, আমরা হার মানবো না.............
কতটা কান পাতলে তবে কান্না শোনা যাবে...
ক্যান্সার আক্রান্ত মাকে বাঁচানোর শেষ চেষ্টায় এক সংবাদকর্মী
হতাশ হলাম। আস্তিকতা বনাম নাস্তিকতা সম্পর্কিত কোনো পোস্ট হলে ব্লগাররা ঝাপাই পড়তেন কমেন্ট করতে। ভার্চুয়ালি গুষ্ঠি উদ্ধার করতেন একে অপরের। কিন্তু এই ব্যাপারে মনে হয় তেমন কারো কোনো আগ্রহ নাই।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



