somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোন পথে শেয়ারবাজার

০১ লা মে, ২০১২ বিকাল ৫:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতির মতো বাঁকে বাঁকে মোড় পাল্টাচ্ছে দেশের শেয়ারবাজার। এই উর্ধ্বমূখী তো কিছুক্ষণ পরেই পতন। আসছে না নতুন বিনিয়োগকারী। বাড়ছে না প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ। নির্দিষ্ট কিছু গ্রুপের মধ্যে চলছে শেয়ারের হাত বদলের খেলা। এ পরিস্থিতিতে শেয়ারবাজার নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, দীর্ঘ দরপতনের পর গত ১৪ মার্চ থেকে শেয়ারবাজার উর্ধ্বমূখী প্রবণতায় ফিরতে থাকে। বাড়তে থাকে মূল্য সূচক ও লেনদেনের পরিমাণ। হারানো পুঁজি ফিরে পাওয়ার স্বপ্ন দেখতে থাকেন সাধারণ বিনিয়োগকারীরা। কিন্তু মাত্র দেড় মাসের মাথায় আবার পতনের ধকল। টানা পতনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্য সূচক হারিয়েছে ৩০০ পয়েন্টের বেশি।

দেশের রাজনীতিতে চলমান অস্থিরতার মধ্যে শেয়ারবাজারের টানা দরপতনে আবার শঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। বাজার পর্যবেক্ষণ থেকে নতুন করে বিনিয়োগ করার প্রহর গুনতে থাকা বিনিয়োগকারীরা আবার পিছু হটছেন অজানা শঙ্কায়।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজারের নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) দুর্বলতা ও বাংলাদেশ ব্যাংকের উদাসীনতার সুযোগ নেয় একটি চক্র। আর এ চক্রের খপ্পরে পড়ে দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে শেয়ারবাজার টানা দরপতনের কবলে পড়ে। এ পরিস্থিতিতে সরকার ও সংশ্লিষ্ট সব পক্ষের নানা উদ্যোগে গত দেড় মাসে মূল্য সূচক ও লেনদেন উভয় উর্ধ্বমূখী প্রবণতায় ফিরে। তবে মূল্য সূচক ও লেনদেন উভয়ই বৃদ্ধি পেলেও এ সময়ে বাজারে আসেনি নতুন কোনো টাকা। ফলে কিছুটা উর্ধ্বমূখী প্রবণতার পর আবার দরপতনের মুখে পড়েছে শেয়ারবাজার।

অভিযোগ রয়েছে, গত দেড় মাস বাজার ছিল মুষ্টিমেয় কিছু ব্যক্তির হাতের মধ্যে। এরা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে একে অপরের কাছে শেয়ারের হাত বদল করে শেয়ারের মূল্য বাড়িয়েছে। আর বর্তমান রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে ফয়দা লুটতে এই চক্রটি বাজারে পরিকল্পিত পতন ঘটিয়েছে।

বাজার বিশেষজ্ঞরা বলছেন, বাজারকে স্থায়ী স্থিতিশীল করতে হলে ব্যক্তি বিনিয়োগকারীদের সচেতন হতে হবে। পাশাপাশি নতুন বিনিয়োগ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ বৃদ্ধির কোনো বিকল্প নেই। তারা বলছেন, ব্যক্তি বিনিয়োগকারীরা এখনো নিজেদেরকে শক্ত ভিতের উপর দাঁড় করাতে পারেনি। বাজারের নিয়ন্ত্রণ রয়েছে কতিপয় ব্যক্তির হাতে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে না পারলে বাজারে যে কোনো সময় আবারও অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।


সাঈদ শিপন, স্টাফ রিপোর্টার
শেয়ারনিউজ২৪/ডব্লিউএন/১৫০০ঘ.
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×