সামহোয়্যার ইন... ব্লগ ব্যবহারের শর্তাবলী: ৮ মাস ৩ সপ্তাহের অর্জিত জ্ঞান
উদারতা: ব্লগ ব্যবহারের নিয়মকানুন এবং শর্তগুলো মনে রাখুন। অন্যদের দুভাগে দেখুন(রাজাকার/দেশপ্রেমী ? ) বা (ইসলামী/প্রগতিবাদী ? ) , নিজের মতামতকে সর্বোচ্চ মুল্যায়ন দিন।
সহনশীলতা: বিভিন্ন জনের বিভিন্ন মতামত প্রকাশের এটি একটি খোলা জায়গা । বিধায় আপনার উপর কোন রূপ বাণী গালাগালি, ইটপাটকেল,ঝাটা, বা ভায়াগ্রা টেবলেট নিক্ষেপ হলে তা সহ্য করতে হবে। ধর্ম, রাজনীতি বা সাংস্কৃতিক দিক থেকে চিন্তাধারা এবং মতামতের ভিন্নতা থাকবেই কিন্তু তা পালনের সর্বাত্তক চেস্টা করিবেন । না করিলে অবশ্যই তা আক্রমনাত্বক বা উষ্কানীমূলক হিসাবে গন্য হইবে। এক্ষেত্রে দুর্বলের সহনশীলতা একান্ত প্রয়োজন।
প্রাসঙ্গিকতা: আলোচনা, সমালোচনা বা যে কোন ধরনের পোষ্টয়ের ক্ষেত্রে সবসময় প্রাসঙ্গিক থাকুন তবে যদি আপনি ১৯৭১ সংক্রান্ত যে কোন পোস্ট নিরর্বিঘ্নে করিতে পারেন আপনার সুস্পষ্ট, গঠনমূলক ও প্রগতিশীল লেখা, লেখক ও পাঠক তথা গোটা সমাজের পরিবেশের মঙ্গলের জন্যই। তবে যদি আপনি আবেগি হইয়া ৭১ বা এন্টি ইসলামিক লেখা লেখেন তবে আপনার জন্য ৭ খুন মাপ (মাথা ছুইয়া কই) ।
উৎস উল্লেখ করা: আপনার লেখায় অন্য কারো লেখা বা বই (তা সে বিখ্যাত বা অখ্যাত যাই হোক) থেকে উদ্ধৃতি আসতেই পারে।সেক্ষেত্রে পরিস্কারভাবে তা উল্লেখ করুন। কপিরাইটের ব্যাপারে সতর্ক থাকুন। আপনার স্বত্তাধিকার থাকলে তা উল্লেখ করুন । শুধু মাত্র কোন ব্যাক্তি বা ব্লগার কে রাজাকার বা জামাতী হিসাবে উল্লেখ করিলে তার জন্য কোন কারন, তথ্যের ঊৎস, কোন যুক্তি প্রদান করিতে হইবে না । এক্ষেত্রে স্পেসাল ছাড় ।
মনে রাখিবেন আপনি কি জানেন, কি বোঝেন, কি চিন্তা করেন তা ব্লগের কিছু যায় আসে না । ব্লগার যাহা বলিয়াছেন তার পোস্টে তাহাই আইন, তাহাই গনতন্ত্র, তাহাই আপনার জানা, বোঝা, চিন্তার ব্যাপ্তি ।
Inspired by somewhereinblog’s condition for blogging.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

