জনাব
আমি এই সমহো ... ব্লগে যে সব টেকি পোস্ট পাচ্ছি তার অনেক গুলার পোস্টার হচ্ছেন আপনি । অন্য যারা করছেন তাদের সংখ্যা হাতেগোনা বা অনিয়মিত । আপনার পোস্টের মাধ্যমে আমরা জানতে পারছি নতুন নতুন সফ্টয়্যার সাইট বা নতুন কোন টেকনিক নেট/পিসি ব্যবহারের । যা নতুন বা পুরাতন যে কোন ব্যবহারকারীকে সহায়তা করছে । আমি ৮ - ৯ মাসের এ ব্লগ ব্যবহারে ও আপনার বিভিন্ন পোস্টের সাহায্যে অনেক নতুন কিছু জানতে পেরেছি । শুধু জানি না আপনার সম্পর্কে । আমি কিছু প্রশ্ন করতে চাই আপনাকে -
আপনার প্রতি আমার ১ম প্রশ্ন “ আপনার কি লজ্জা সরম নাই ”
এতো আপমান করার পরেও আপনি কি ভাবে এই সব জানোয়ার গুলাকে সহায়তা করার মানসিকতা রাখেন । কেন মনে করেন আপনার
আপনার প্রতি আমার ২য় প্রশ্ন “ কেন যুক্তি ব্যবহারে আগ্রহী হন ”
ভাই গনতন্ত্র বোঝেন ? গনতন্ত্রের মানে হল যদি ১০ জনের মাঝে ৯ জন যদি বলে ইহা ভুল তবে বাকি ১ জন কি বলল তাতে আর কিছু আসে যায় না । ব্লগের ১০০ জনের মাঝে যদি ৯০ জন আপনাকে রাজাকার বলে তা হলে আপনি কিন্তু রাজাকার । কেন খামাখা যুক্তি ব্যবহার করতে যান যে আপনে রাজাকার না ?
আপনার প্রতি আমার ৩য় প্রশ্ন “ কেন ইসলামের প্রতি আপনার পজিটিভ এটিটিউট ”
আপনি কি জানেন না ইসলাম একটা গোড়ামী পূর্ণ ধর্ম ? আপনি কি জানেন না ইসলাম সহনসীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভাল সামাজিক আচরনের মতো কিছু অবাস্তব বিষয়ে শিক্ষা দেয় ? তাহলে কেন এ রকম করেন । ইসলামের প্রতি আপনার পজিটিভ এটিটিউট থাকলে তো আপনে স্মার্ট হইতে পারবেন না । সারা জীবন ক্ষেত থাইকা যাবেন ।
আপনার প্রতি আমার ৪র্থ প্রশ্ন “ কেন মনে করেন সামহো... ব্লগ আর সবার কথা না শুনে আপনার কথা শুনবে”
আমাদের এই ব্লগ গনতন্ত্রে বিশ্বাসী । তাই আপনে যতই চিৎকার করেন না কেন আপনার কথা শুনতে মডুগো বইয়া গেছে ।
আপনার প্রতি আমার ৫ম প্রশ্ন “ কেন ভাই এতো পড়ালেখা করেন ”
ভাই আপনি ‘হিরক রাজার দেশে’ মুভিটা দেখছেন ? অই খানে একটা ডায়লগ ছিল ‘জ্ঞানের কোন শেষ নাই , জ্ঞানের চেষ্টা বৃথা তাই ’ এইটা মনে রাইখেন । দেখেননা কি আমাদের ব্লগাররা কি শুন্দর কোন কিছু না জাইনা, পইড়া দেশ দশ,ইতিহাস,ভূগোল, গন্ডগোল নিয়া শব্দের পর শব্দ লিখা যাইতেছে । আপনি কেন এতো পড়েন ?
আপনার প্রতি শেষ প্রশ্ন “কেন টেকি পোস্ট দেন ”
আপনি কি বোঝেন না এই ব্লগের অধিকাংশ ব্লগারই আপনারকে যারা চিন্থিত করে ডাকসাইডে রাজাকার, কেপি টেস্টে পজিটিভ (আমি আইজ পর্যন্ত এইডা বুঝি নাই ) বলে, তারা নাদান নেট/কম্পিঊটারের ব্যপারে । কেন সাইধা সাইধা বাশ কাইটা হাতে তুইলা দেন ? এরা যত কম জানবো ততো ভাল । সাপকে কখনো বুকে জড়াইয়া নিতে হয় না ।
আপনার জন্য প্রযোজ্য

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

