রাফা,একজন ব্লগার যিনি নিজে তাঁর পুরো পরিবার কে নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। প্রথমেই তাঁর এই ভূমিকার জন্য আমি তাঁকে এবং তাঁর পুরো পরিবারকে সালাম জানাই, ধন্যবাদ জানাই আমাদের কে একটা স্বাধীন দেশ উপহার দেয়ার জন্য।
তবে আমি একটা দু:খ নিয়ে লিখতে বসেছি আজকে যদিও আমি ঠিক লিখতে পারিনা এবং সামহোয়ারে লিখিনা আমি খুব বেশী, যদিও পরি অনেক। আমাদের এই মুক্তিযোদ্ধা ব্লগারের নাম রাফা যিনি সাবেক রাষ্ট্রপতি জিয়া কে নিয়ে ব্লগে ধারাবাহিক প্রতিবেদন দিচ্ছেন এবং জিয়াকে হিটলার এর সাথে তুলনা করেছেন। জিয়া হয়তো খুবই খারাপ লোক ছিলেন, আমি জানিনা, কারণ আমার জন্ম অনেক পরে, আমি বই পএ থেকেই জিয়া সম্পর্কে বেশী জানি এবং সেইসকল বই থেকে জিয়ার দুই ধরণের বর্ণনা পাই। একটি চিএ জিয়া একজন বীর মুক্তিযোদ্ধা এবং একই সাথে সেনা অফিসারদের হত্যা, রাজনীতিকে পলিউটেড করা, এবং আরো অনকে অপরাধে অপরাধী। আর আরেকটি চিএ হলো জিয়া একজন বীর মুক্তিযোদ্ধা যে কিনা স্বাধীনতার ঘোষক এবং একই সাথে বহুদলীয় গণতন্ত্রের রুপকার এবং আরো বহু ভালো কাজ করেছেন। বলার অপেক্ষা রাখেনা যে উপরের দুইটি চিএ দুইটি ভিন্ন রাজনৈতিক শিবিরের।
আমি উপরের কোন চিত্রের মাধ্যমে কোন সিদ্ধান্তে পৌছাইনি। তবে আমি দেখছি জিয়ার প্রতিষ্ঠিত দলটি এখন বাংলাদেশের অন্যতম বড় দল এবং সেই দলের সমর্থক নেহায়েৎই কম নয় এবং যারা ৯০ এ গনতন্ত্র প্রতিষ্ঠার পর দুইবার জনগনের ভোটে ক্ষমতায় গেছে।
যাইহোক আমি উপরে যে মুক্তিযোদ্ধা ব্লগারের কথা বলছিলাম তাঁর ব্লগের একটি কমেন্ট দেখে এবং তাঁর জবাব দেখে সত্যিই হতাশ হয়েছি। কমেন্টগুলি নীচে দিলাম:
বহুরূপী মহাজন বলেছেন: জিয়া বাংলাদেশের সবচাইতে বড় দুভার্গ্য। এই ধরণের লোক পরিস্থিতির শিকার হয়ে মুক্তিযুদ্ধ করেছে আর পরে সেই অনিচ্ছাকৃত কর্মের ফায়দা তুলতে পুরো দেশের সর্বনাশ করেছে। জিয়া পুরো মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রশ্নবিদ্ধ করেছে। এই ব্যক্তি না থাকলে রাজাকারদের এই দেশে গাড়ি হাকিয়ে বেড়াতে - মন্ত্রী হতে দেখতাম না।
এই লোকের চাইতে নিকৃষ্ট মানুষ আমি বাংলাদেশে আর পাইনি। আপনার পোষ্টের জন্য ধন্যবাদ।
২১ শে জুন, ২০০৮ ভোর ৪:৫৭
লেখক বলেছেন: একজন মুক্তিযোদ্ধাও যে রাজাকারের চাইতে বেশি ক্ষতি করতে পারে , স্বাধীন দেশের ,জিয়া তার নিকৃষ্ট উদাহরণ ।
একজন লোক আরকেজনকে পছন্দ করতে নাই পারে, একজন লোক এর কর্মকান্ড ভাল নাই লাগতে পারে তাই বলে একজন মুক্তিযোদ্ধা আরেক মুক্তিযোদ্ধাকে, যার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে দেশ মাতৃকা ক মুক্ত করেছেন, কিভাবে রাজাকারের সাথে তুলনা করেন? কিভাবে এমন কথা স্বীকার করে নেন যে জিয়া পরিস্হিতির স্বীকার হয়ে মুক্তিযুদ্ধ করেছেন?আর বহুরুপী সাহেবের কাছে প্রশ্ন "পরিস্হিতির স্বীকার হয়ে মুক্তিযুদ্ধ করা মানে কি?" মুক্তিযোদ্ধাদের মধ্যেও তাহলে ভাগ আছে? এলিট মুক্তিযোদ্ধা আর পরিস্হিতির স্বীকার হয়ে যুদ্ধ করা নিম্ন শ্রেণীর মুক্তিযোদ্ধা? (ভাষাটাকে ক্ষমা করবেন পাঠক।আমার কাছে কোন মুক্তিযোদ্ধার নামের আগে এমন শব্দ লাগানো খুবই বেদনাদায়ক কারণ আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং পরবর্তীতে তিনি সাধারণ নাগরিক হিসেবে জিয়ার দলকেই ভোট দিতেন, কাজেই তিনি হয়তো ঐরকম শ্রেণীর মুক্তিযোদ্ধা!!!)।
দলের সমর্থন করার জন্য এমন করা যায়? নিজের সহযোদ্ধাকে , একটি ফোর্সের অধিনায়ক কে এরকম ভাবে অপমান করা যায়? তাঁর পরবর্তী কর্মকান্ডের কোন সাফাই আমি গাইছিনা।সে খারাপ করলে মানুষ তাঁকে খারাপ বলবে, ইতিহাস থেকে হারিয়ে যাবে। কিন্তু একজন মুক্তিযোদ্ধাকে এভাবে অপমান করাটা বোধহয় উচিৎ না যেভাবে বহুরুপী এবং রাফা তাঁদের মন্তব্যে করলেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

