বাংলা বর্ণমালা সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে
১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আরবি হরফে বাংলা লেখা প্রবর্তনের চেষ্টা প্রতিরোধ নিয়ে গত ১১ ফেব্রুয়ারি, ইত্তেফাক রিপোর্টে বাঙালিকে বাংলা ভুলিয়ে দেবার যে নানামুখী অপচেষ্টা চলেছে পাকিস্তান আমলে তার একটির বিস্তৃত পরিচয় তুলে ধরা হয়েছে। এতে অনেক অজানা কথা আমরা জানতে পেরেছি। এ প্রসঙ্গে একজন পাঠক হিসেবে অনুরোধ- আরবি হরফে বাংলা লেখার অপপ্রয়াস নিশ্চিতভাবে ব্যর্থ হবার উপক্রম হলে কুচক্রীরা যে রোমান হরফে বাংলা লেখার জিগির তোলে যা সচেতন বাঙালি একইভাবে ভণ্ডুল করে দেয় এ বিষয়েও সচেতন হতে হবে। বাংলা ভাষার জন্য বাঙালির সংগ্রামের পাশাপাশি বাংলা বর্ণমালার জন্য সংগ্রামের বিষয়টিও অত্যন্ত গুরুত্ব পাবার বিষয়। বস্তুত বাংলা ভাষা তো বাংলা বর্ণমালা নিয়েই। বাংলা
বর্ণমালা থেকে বাংলা ভাষাকে আলাদা ভাবার অবকাশ নেই। তাই বাংলা ভাষা নিয়ে যে কোনো আলোচনায় বাংলা বর্ণমালার কথা অবশ্য স্মরণ করতে হবে। আমরা সর্বত্র বাংলা ভাষা প্রবর্তনের প্রতি তীক্ষ দৃষ্টি রেখেছি। কিন্তু বাংলা বর্ণমালা যে সর্বত্র উপেক্ষিত হচ্ছে তার দিকে আমাদের মনোযোগ নেই। বাংলাদেশে সর্বত্র প্রদর্শনযোগ্য সকল নামফলক, নির্দেশনা, বিজ্ঞাপন ইত্যাদিতে বাংলা বর্ণমালার ব্যবহার নিশ্চিত করতে হবে। এজন্য প্রয়োজনে আইন করতে হবে। বাংলাদেশে ঘরবাড়ি, দোকানপাট, রাস্তাঘাট, যানবাহন ইত্যাদি নামফলক এবং বিভিন্ন সাইনবোর্ড, হোলডিং নম্বর ইত্যাদিতে বাংলা বর্ণমালা ব্যবহার বাধ্যতামূলক করে বাংলাদেশকে বাংলাদেশের নিজস্ব রূপ সুরক্ষার ব্যবস্থা করা আজ অত্যন্ত জরুরি বিষয়। এজন্য বাংলা বর্ণমালা সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন