somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে অফুরন্ত অর্থনীতির সম্ভাবনা (প্রথম পর্ব)

২১ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশের অর্থনীতিতে গর্বের অনেক বিষয় রয়েছে। উচ্চ প্রবৃদ্ধি অর্জন, দারিদ্র্য বিমোচন এবং ঝুঁকিগ্রহণসহ জনশক্তি ও পোশাক রফতানির মাধ্যমে বিশ্ববাজারে নিজেদের অবস্থান পোক্ত করা বাংলাদেশের জন্য বড় গর্বের বিষয়। চল্লিশ বছরের ব্যবধানে তলাবিহীন ঝুড়ির খেতাব থেকে বাংলাদেশ এখন সম্ভাবনাময় অর্থনীতির দেশ হিসেবে চিহ্নিত হচ্ছে।

বিশ্বের বড় বড় অর্থনীতিবিদও বাংলাদেশের অর্থনীতি নিয়ে আশা প্রকাশ করছেন। সমপ্রতি ডব্লিউটিওর মহাসচিব ড. প্যাসকেল লামিও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের ভূমিকা নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। এটি বাংলাদেশের জন্য অবশ্যই গর্বের। বাংলাদেশের অর্থনীতিতে অর্জন রয়েছে অনেক। চলতি বছরের বাজেটের সময় থেকে দেশের অর্থনীতিতে কিছু চাপ পড়তে শুরু করে। ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি, ব্যাংক থেকে সরকারের অতিরিক্ত ঋণগ্রহণ, ভর্তুকির চাপ বৃদ্ধি ও শেয়ারবাজারের অস্থিরতা অর্থনীতিকে চাপের মুখে ফেলে দেয়। বিদেশি দাতাগোষ্ঠীর অর্থ সহায়তা ছাড়ের ক্ষেত্রে শ্লথতাও অর্থনীতির জন্য বড় চিন্তার বিষয়। রফতানি প্রবৃদ্ধি ভালো হলেও আমদানি প্রবৃদ্ধি তুলনামূলকভাবে বেশি। রেমিট্যান্স আয়ে প্রবৃদ্ধি ইতিবাচক হলেও তা আরও বেশি হওয়ার দাবি রাখে। সব মিলিয়ে বৈদেশিক মুদ্রার আয় কমে যাওয়ার পাশাপাশি ব্যয় বৃদ্ধি পাওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ সৃষ্টি হয়েছে। টাকার অবমূল্যায়ন হওয়ায় আমদানিপণ্যের দাম বেড়ে মূল্যস্ফীতি ত্বরান্বিত হয়েছে। ডলারের দাম বাড়ার কারণে সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স পাঠানোর পরিমাণ কিছুটা বেড়েছে।

আজকে আমাদের যে প্রবৃদ্ধি অর্জন আমরা ব্যাংকাররা তার অন্যতম দাবিদার। ব্যাংক হলো অর্থনীতির মূল চালিকা শক্তি। ব্যাংকের কাজ হলো প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা সঞ্চয়গুলোকে সংগ্রহ করে তা শিল্পে বিনিয়োগের জন্য ঋণ দেওয়া। পুঁজিবাজার শিল্পে বিনিয়োগের একটি মাধ্যম হিসেবে কাজ করে। আমাদের দেশে এখন পর্যন্ত পুঁজিবাজার থেকে মূলধন তুলে শিল্পে বিনিয়োগ করার প্রক্রিয়া সহজ হয়ে ওঠেনি তাই ব্যাংক ঋণই এক্ষেত্রে প্রধান ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ব্যাংক ঋণ দিয়ে থাকে সঞ্চয়কারীদের কাছ থেকে আমানত সংগ্রহের মাধ্যমে। তাই শিল্প ঋণের সহজপ্রাপ্যতার জন্য আমানতের ভালো প্রবৃদ্ধি প্রয়োজন।

গত অর্থবছরের প্রথম ছয় মাসে দেশের ব্যাংকগুলোর ডিমান্ড ডিপোজিটের প্রবৃদ্ধি ছিল ১০ শতাংশ, যা চলতি অর্থবছরের একই সময়ে নেতিবাচক হয়ে পড়েছে। এ সময়ে ডিমান্ড ডিপোজিটের প্রবৃদ্ধি হয়েছে (-) ৩.৪৬ শতাংশ। এ তথ্য থেকে বোঝা যাচ্ছে যে, দেশের ব্যবসা-বাণিজ্য ভালো নেই। তাই ডিমান্ড ডিপোজিটের প্রবৃদ্ধি ঋণাত্মক হয়ে পড়েছে। কারণ, যখন দেশের ব্যবসা-বাণিজ্য ভালো হয় তখন ব্যবসায়ীরা এ ধরনের আমানত বেশি বেশি রাখে। সাম্প্রতিক সময়ে দেশের ব্যাংকগুলোর টার্ম ডিপোজিটের প্রবৃদ্ধির গতিও বেশ কমে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য থেকে দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে দেশের টার্ম ডিপোজিটের প্রবৃদ্ধি ৯.১৪ শতাংশ, যা আগের বছর একই সময়ে ছিল ১০.৬৭ শতাংশ। উচ্চ মূল্যস্ফীতির কারণে জনগণ হাতে টাকা রাখতে পারছে না।

মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্তরা একটি দেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। তাদের সঞ্চয়, আয় ও ব্যয় সবই অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। জনগণ যত আয় করবে তত তাদের খরচ করার প্রবণতা বাড়বে যা অর্থনীতির চাকাকে গতিশীল করে তুলতে সাহায্য করবে। সঞ্চয় না হলে বিনিয়োগের পথ সম্প্রসারিত হয় না এবং সুযোগ সৃষ্টি হয় না কর্মসংস্থানের।

(আগামী পর্বে বাকী টুকু)
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×