" ও লালন তুমি চিনতে যদি তাকে
ছাড়তে তুমি একতারা পড়তে গহীন ফাকে
তার এক চিলতে ছলনা যদি পড়িতো তোমার মনেতে
কৃষ্ণ হয়ে রাধাঁ সুর তুলিতে বাশেঁর বাঁশিতে-- --।।
তার মনে মন মজাইয়া ভুলিলাম তোমারে
আপন আমার পর হইলো হারাইলাম আমি আমারে
আত্বা হারা নিথর দেহ ভাসলো যমুনা বাকেঁ
ও লালন তুমি চিনতে যদি তাকে ।।
তার চোখের নজর লাগিলে তুমি ছাড়িতে আরশীনগর
সুরের সাম্পান ভিড়িয়ে সেথায় করিতে যে নোঙর
মনে হইতো পাইছি তারে তালাশ করছি যাহাকে --- ---
ও লালন তুমি চিনতে যদি তাকে ।। "

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

