কয়েকদিন ধরেই “ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট বাস 'চৈতালি' অথবা একদল অমানুষের গল্প” নামক শিরোনামে একটি লেখা ফেইসবুকে দেখছি। এখানে বলা হচ্ছে একদল অমানুষের গল্প। বিভিন্ন কমেন্টকারীর কমেন্ট দেখে মনে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে অমানুষ তৈরির কারখানা।
দেখুন সবজায়গার মত কিছু অমানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়েও আছে। তবে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় তাই অমানুষদের নিয়ন্ত্রণ করতেই হবে। এসব ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় যারা চালান তাদের গাফিলতিই সবথেকে বেশি। এসব কাজ যেসব স্টুডেন্ট করছে তাদের ছাত্রত্ব বাতিল করা হউক। পর্যাপ্ত সংখ্যক গাড়ির ব্যবস্থা করা হউক, যাতে জীবনের ঝুঁকি নিয়ে কাউকে যেন বাসে চলাচল করতে না হয় সে ব্যবস্থা করা হউক। বাসগুলোর চলাচলের উপর বিশ্ববিদ্যালয়ের নজরদারি বাড়ানো হউক। ২০-২২ বছরের ছেলেপেলের হাতে যখন বিশ্ববিদ্যালয়ের বাসের দায়িত্ব থাকবে তখন এমন ঘটনা ঘটবেই। এই চার পাঁচজনের জন্য বিশ্ববিদ্যালয়ের সমস্ত স্টুডেন্টদের কেন গালি শুনতে হবে!
যাহোক এবার আসা যাক এই ঘটনার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চৌদ্দ গুষ্টি উদ্ধার করতে শুরু করছেন সেইসব ‘ মানুষ’ ভাইদের দিকে...
ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় কি জিনিষ বুঝেন? এই বিশ্ববিদ্যালয় না থাকলে আপনি এখন যে বাংলায় কমেন্ট করছেন তা উর্দুতে করা লাগত। এই বিশ্ববিদ্যালয় না থাকলে আপনে থাকতেন পাকিস্তানিদের দাস। এই বিশ্ববিদ্যালয় না থাকলে এদেশে সামরিক শাসন চলতে থাকত। এইতো সেদিনের কথা, যখন আর্মি সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ভয়ে যখন রাজনৈতিক নেতাদের নিয়ে যখন আপনেরা ইঁদুরের গর্তে পলাইছিলেন সেদিন কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই প্রতিবাদের ঝড় উঠছিল। আর মানবিকতার কথা বলছেন-- এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দেখা যায় ক্লাস বাদ দিয়ে, পড়া লেখা বাদ দিয়ে মোকারম ভবন কিংবা টি এস সি তে বসে খাবার স্যালাইন বানাতে, ত্রাণ নিয়ে বন্যার্তের পাশে ছুটে যাতে। সোজা কথায় দেশের যখনি প্রয়োজন পড়েছে তখনি বিশ্ববিদ্যালয় পাশে এসে দাঁড়িয়েছে। এই বিশ্ববিদ্যালয় কি সেটা আপনি যদি না বোঝেন তবে আপনাকে বোঝানোর জন্য এরকম হাজার হাজার উদাহারন দেওয়া যেতে পারে।
তাই খুব খিয়াল করতে হবে, কমেন্ট করার আগে। এই বিশ্ববিদ্যালয়ের কিছু কুলাঙ্গার একটি ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেন, আমরাও করি, আমরা আপনাদের পাশে দাঁড়াব। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কিছু বলার আগে খুব খিয়াল করে। একটি “ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট বাস 'চৈতালি' অথবা একদল অমানুষের গল্প” গল্পের বিপরীতে “ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট অথবা একদল মহামানবের গল্প” এরকম শিরোনামে হাজার হাজার গল্প লেখা যাবে।
ফেইসবুক

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


