কয়েকদিন আগে এটি একবার পোষ্ট দিয়েছিলাম, কিন্তু কেন যেন পাবলিশড হল না। তাই আবার দিলাম।
যদিও এইটা আমার দ্বিতীয় ব্লগ লেখা, কিন্তু প্রথমটি ছিল অর্থহীন এবং টেস্ট, তাই এইটাকেই আমার প্রথম ব্লগ ধরতে চাই। তাই শিরোনাম একই রাখছি।
অনেক বছর আগে থেকেই নিয়মিত ব্লগ পড়ি। প্রথম দিকে অন্যান্য ব্লগ সাইটগুলোও পড়তাম। দিনে কয়েক ঘন্টা সময়তো কাটাতামই। কখনো স্মার্টফোন থেকে, আবার কখনো আনস্মার্ট পিসি থেকে। কিন্তু পরে দেখলাম এক সামুতেই সব পাচ্ছি, বরং মান, বৈচিত্র এবং পোষ্টের সংখ্যার দিক থেকে সামু অনেক সামনে। এক সামু পড়েই শেষ করা যাচ্ছে না। তখন অন্য সাইটগুলো পড়া বাদ দিলাম। এখনতো এমন হয়েছে যে, সামুর প্রথম পাতা পড়ে পরের পাতায় যেতে যেতে এত পোষ্ট হয়, যে পরের পাতায় আগের পাতার অনেক পোষ্টই ঢুকে পড়ে।
ব্লগ পড়া হয়, কিন্তু লেখা হয় না। ‘লেখা ভীতি’ আছে। সিলেবাসের বাইরে লেখার অভ্যাস বলতে ভার্সিটির হলে থাকতে আব্বাকে ‘টাকা চাহিয়া’ চিঠি লেখা। ঐ যুগে মোবাইল ছিল না। সেই চিঠিগুলিও বিষয় ও ধরণ একই ছিল বলে পরে ফটোকপি করে রাখতাম, শুধু তারিখটা বসিয়ে দিতাম।
ব্লগ না লিখতে চাওয়ার আরেকটি কারন হল, যা নিয়ে লিখতে চাই, কোন না কোন ব্লগার তা লিখছে, উপস্থাপনা হয়ত একটু আলাদা। আর টাইপিং-এ দূর্বলতা।
ইদানিং, লিখতে খুব ইচ্ছা হচ্ছিল, এই জন্য রেজিষ্ট্রেশন করলাম, তাও অনেকদিন হল, ভীতি কাটে না।
লিখার ইচ্ছার কারন আসলে সামুর সামগ্রিক মান কমে যাওয়া নিয়ে। যদিও অনেক ব্লগার এই বিষয়ে লিখছেন। অনেক উদাহরন দেয়া যায়, এর মধ্যে ২৩ সেপ্টেম্বর, ২০১২ তারিখের ব্লগার সামু পাগলা০০৭-এর ব্লগ উল্লেখ করা যায়। (লিংকটি এইখানে ) এই ব্লগে ব্লগার সহ যারা মন্তব্য করেছেন সবার মধ্যেই ব্লগের মান নিয়ে হাহাকার প্রকাশ পেয়েছে। আমি এতই নতুন যে এখনও কোন ব্লগে মন্তব্য করার অনুমতি পাইনি। কিন্তু আমিও সহমত।
পরে আরও কিছু লেখার ইচ্ছা আছে এই বিষয়ে। আজ এই পর্যন্ত।
সবাই ভাল, সুস্থ, গঠনমূলক, সুখপাঠ্য, প্রয়োজনীয় ব্লগ করুন।
হ্যাপী ব্লগিং।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



