somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন ব্লগার বুতুন, বাংলাদেশী টুরিস্ট ও বাংলাদেশী ব্লগার বনাম বাংলাদেশী জাতি

০৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ আমি জেনারেল থেকে সেইফ হলাম, আনন্দিত হয়ে সবাইকে মিষ্টি খাওয়ার দাওয়াত দেয়ার জন্য একটা পোষ্ট দেয়ার কথা, সেখানে আজ আমার খুব মন খারাপ, মন খারাপ নিয়েই পোষ্টটা করছি।

আসলে আমি তেমন বড় কোন ব্লগার নই, সেই যোগ্যতাও আমার নেই। আমি আমার অধিকাংশ পোষ্টেই ব্লগের ভাল পরিবেশ চেয়ে আকুতি জানিয়েছি, সেই হিসাবে আসলে আমাকে শুধু ব্লগার না বলে বরং ‘ব্লগিয়-পরিবেশবাদী ব্লগার’ বলা যেতে পারে। আমার ব্লগখানা একটু ঘুরে গেলে বুঝতে পারবেন।

সে যাক, আজ কেন মন খারাপ সেটা এক এক করে বলিঃ

আমি জনৈক ব্লগার বুতুনের, যিনি নিজেকে ভারতীয় বলছেন, এই ব্লগখানা পড়ছিলাম , আর ভাবছিলাম একটু প্রতিবাদের ভাষায় একটা মন্তব্য দিব। কিন্তু আমার আগে যারা এই পোষ্টে মন্তব্য দিয়েছেন সেগুলো পড়ে আমি মর্মাহত হই এবং পোষ্টের প্রতিবাদ না করে বরং মন্তব্যের প্রতিবাদে মন্তব্য করার সিদ্ধান্ত নিই।

পরে মনে হল বিষয়গুলো মূল পাতায় সবার নজরে আনা দরকার, কারন মন্তব্য অনেক সময় অনেকেই skip করে যান আর এখানে পুরা বাংলাদেশী জাতির চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ঐ পোষ্টের আমার মন্তব্যগুলোই একটু সাজিয়ে, কিছুটা সংযোজন করে এই পোষ্টটা হয়েছে।

১. আমরা সবাই মনে করি, যে কোন ব্লগার পোষ্টে বা মন্তব্যে ভাষা অবশ্যই সংযত রাখবেন, তাহলে উনি ব্লগার হবেন, আর তা না হলে রাস্তার একজন নিম্ন সংস্কৃতির মানুষের সাথে ব্লগারের পার্থক্য কোথায় ? বক্তব্য, বিষয় যাই হোক, ভাষা অবশ্যই শালীন হবে, এর কোন বিকল্প নেই। কিন্তু এই পোষ্টে মন্তব্য করতে গিয়ে কোন কোন ব্লগার, নাম বলছি না, যে ভাষা ব্যবহার করেছেন, তা দুঃখজনক। তাদের সাথে নিজেকেও ব্লগার ভাবতে লজ্জা লাগছে, দুঃখ লাগছে। আরেক জনকে অসভ্য বলতে গিয়ে নিজে সভ্য থাকলাম কৈ ? কেউই মনে রাখল না যে, "তুমি অধম হইলে আমি উত্তম হইব না কেন ?"

২. আরও মজার একটা বিষয় দেখলাম যে যারা বিরোধিতা করেছেন তারা সবাই পোষ্টদাতাকে ব্যক্তিগত আক্রমন করেছেন, কেউই কিন্তু শক্ত যুক্তি দিয়ে বলেন নাই যে পোষ্টের তথ্য বা বক্তব্য মিথ্যা, বানোয়াট। তাহলে পক্ষান্তরে পোষ্টের তথ্য বা বক্তব্যকেই সমর্থন করা হল না ? তাহলে এই যে কষ্ট করে নষ্ট শব্দগুলো ব্যবহার করে যারা বিরোধিতা করেছেন, তাদের কি হবে ?

৩. হেডস্যার নামক ব্লগার মন্তব্য করলেন, “আপ্নেরা যে বিনা ওয়ার্ক পারমিটে বছরের পর বছর বাংলাদেশে আইসা বিভিন্ন গার্মেন্ট ফ্যাক্টরীতে বছরের পর বছর কামলা দেন তখন আপনেগো আত্মসম্মান কই থাকে দাদা?”- এইখানে বিনা ওয়ার্ক পারমিট ধরার দায়িত্ব কার ? আমাদের নয় কি ? আর তাদের নিয়োগও আমরাই দিচ্ছি। তাহলে মাথা গরম করে মন্তব্য দিতে গিয়েতো উনি আমাদের দুর্বলতাই প্রতিষ্ঠিত করলেন।

৪. আমি তুমি আমরা নামক ব্লগার মন্তব্য করেছেন: আপনি কি ভারতীয়??? যদি উত্তর হ্যা হয় তাহলে একটা কথা বলি, ফ্রীতে বাংলাদেশী ব্লগে ব্লগিং করে দয়া করে উপদেশ দিতে আসবেন না”। - এইখানেও ব্যক্তিগত আক্রমন ব্যতিত কোন যুক্তি তুলে ধরা হয়নি এবং সামুকে বাংলাদেশী ব্লগ বলা হয়েছে। বরং আমিতো দেখি সামুতে সারা পৃথিবীর বাংলা ভাষা ভাষী ব্লগাররা ব্লগ লেখেন, তাদের অনেকেই বাংলাদেশের নাগরিক নন। তাহলে ভারতীয় হলে অসুবিধা কোথায় ? তাছাড়া সামুর মডারেটর কি এই মন্তব্যের সাথে একমত হবেন ?

অনেকেই আবার সংযত ভাষায় মন্তব্য দিয়েছেন। শুধু কেউ কেউ মন্তব্য দিতে গিয়ে একটু বেফাঁস কথা বলে ফেলেছেন। এই কেউ কেউ-কে নিয়েই আসলে বলতে চেয়েছি; তাদের উদ্দেশ্যে বলি, অযৌক্তিক, শিষ্টাচার বহির্ভূত মাথা গরম মন্তব্য দিয়ে আমরা আসলে নিজেদেরকেই কলুষিত করে ফেললাম। কিছু লোক থাকবেই যারা আপনার আমার দুর্বলতাকে কাজে লাগিয়ে সুযোগ নেবে। কিন্তু আমাদেরও সেই বিষয়ে সচেতন হতে হবে। বিরোধিতা অবশ্যই থাকবে, কিন্তু বিরোধিতাকে সামাল দিতে গিয়ে আরও হাঁসির পাত্র হওয়া কোন ভাবেই কাম্য নয়, আপনার আমার কারও কাছেই। আর এইটাও খেয়াল রাখা ও সাবধান হওয়া উচিৎ ছিল যে এই পোষ্টে পুরা বাংলাদেশী জাতির চরিত্র নিয়েই কিন্ত প্রশ্ন তোলা হয়েছিল।

তবুও সবাই ভাল থাকুন, দেশ বা পরবাসে।
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×