DVDStlyer একটি ফ্রি সফটওয়্যার । যার মাধ্যমে আপনি তৈরি করতে পারবেন প্রফেশনাল মনোভাব সম্পন্ন পূর্ণ মেন্যুসহ ডিভিডি ।
DVDStyler v2.0 > Download
এখান থেকে আপনার পছন্দের ভার্সন ডাউনলোড করুন ।
চলুন জেনে নেই, DVDStlyer সফটওয়্যারটির কিছু বৈশিষ্ট্য :
*সম্পূর্ণরূপে ইন্টারেক্টিভ মেন্যুর সঙ্গে ডিভিডি বার্ন / রাইট ।
*অনেক গুলো ভিডিও ফরম্যাট সাপোর্ট করে, যেমন : AVI, MOV, MP4, WMV, OGG, MPEG.
*অনেক গুলো অডিও ফরম্যাট সাপোর্ট করে, যেমন : AC-3, MP3, MP2, Xvid, and more।.
*মাল্টি কোর প্রসেসর সমর্থন,
*VOB ফাইল সাপোর্ট,
*GUI ইন্টারফেস উপস্থিত,
*গ্রাফিক্সযুক্ত মেন্যু তৈরি,
*মেনু পর্দায় বাটন, ছবি, টেক্সট সংযুক্ত করা,
*ডিভিডি স্ক্রিপ্টিং সমর্থন ।
প্রোগ্রামটিতে এছাড়াও রয়েছে বিল্ট ইন ফাইল ব্রাউজার, যার মাধ্যমে দ্রুত প্রোগ্রামে ছবি, অডিও, এবং ভিডিও ইম্পোর্ট করা যায় ।
বাঁদিক বরাবর বিভিন্ন আইটেম, যেমন বাটন এবং ব্যাকগ্রাউন্ড, যা আপনি আপনার ডিভিডিতে যোগ করতে পারবেন । উদাহরণস্বরূপ, যদি আপনি বাটন ক্লিক করেন, তাহলে আপনি বাটন এর বিভিন্ন মুভমেণ্ট লক্ষ্য করবেন ।
সামগ্রিক ভাবে এটি সহজ ব্যাবহারযোগ্য একটি সফটওয়্যার, যারা নিজেদের ডিভিডি তৈরি করতে চায় । উপভোগ করুন । ধন্যবাদ সবাইকে।
-Md. Akthar Hossain
Admin: http://www.uralponkhi.com
এই ব্লগটি আমি পূর্বে এখানে প্রকাশ করেছি।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১২ রাত ১০:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



