ফিরে এসে দেখে নিও হাওয়ার দোলে ওড়ে কালের চাকা
দ্রুত বদলে যাওয়া আলোর প্রহর; স্তিমিত
চারিদিক অন্ধকার মুড়ে বসে আছে অপেক্ষার চাবি
আর ফিরে যাচ্ছে নিস্তব্ধতার স্বপ্নরা বৃদ্ধ ঘড়ির কাঁটার স্পর্শে।
ফিরে এসে খুঁজে নিও ধানপাতার ধারালো আঘাত
সবুজ শাড়ির দোল; নাচে সারা ক্ষেতময়
ভীষণ আদুরে আচমকা স্পর্দ্ধতার তচনছ।
ফিরে এসে দেখে নিও গরম দুধের উপর মোটাসরের উঠোন
আর ক্ষুধার্ত মাছিদের নাচের মিছিল;
কী তন্দ্রায় রেখেছে বেঁধে দূরগাঁও
পরশীর আনচান মন, বন্ধীপ্রহর।
ফিরে এসে ফিরে যেও, একা;
অতীতের মলাটে এঁটে এইসব দিনের ছবি
আগামনী খাতায় এঁকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

