আসেন ব্যাপারটা ( জামা-কাপড়) খুলেই বলি।
শুরু করেন ছোট বেলা থেকে। বিকেল বেলা বের হচ্ছেন খেলতে, আপনার সেই রকম সচেতন বাবা-মা আপনারে বলে দিল, না, খেলতে যেতে পারবা না। ব্যাস, গত কয়েকদিন ধরে যেই স্পেশাল ক্রিকেট ম্যাচটা খেলার স্বপ্নে আপনার রাতে ঘুম আসে না, বানচাল হয়ে গেল। অথচ আপনি আপনার বাবা-মাকে একটি বাবের জন্য বলতে পারলেন না, শিশুদের জন্য হ্যা বলুন।
নতুন যৌবনের কথা। কেবল নতুন নতুন ভার্সিটি তে ঢুকছেন। একদিন এক সেই রকম সুন্দরীকে দেখে মাথা পুরাই আওলায়ে গেল। বুকের ভেতর যে ফুল বাগান আছে সেই বাগানের সবগুলা ফুল মনে হয় একসাথে ফুটে উঠল। কিন্তু, নাহ, আপনি এবারেও বলতে পারলেন না। অবশেষে, আপনার এই কাপুরুষতা জন্ম দিল কঠিন এক ট্রাজেডী। যে ছেলেটা আপনাকে আব্বু বলতে পারত, সে হঠাত করে মামা ডাকা শুরু করল
শেষ যৌবনের অবশেষে বাবা-মায়ের পছন্দের পাত্রীই বিয়ে করলেন। কিন্তু এইবার আপনার গত যৌবনের কাপুরুষতার শাস্তি স্বরুপ বাংলাদেশের সবচেয়ে খেদী মেয়েটার পদার্পণ ঘটল আপনার ঘরে
অবশেষে বুড়া বয়স আসে। রাত্রে বেলা আপনার বুকের ভিতর কেম্ন জানি চিনচিন ব্যাথা করতে থাকে। ডাক্তার ডাকেন, কবিরাজ ডাকেন, কোন লাভ হয় না। ব্যাথা বাড়তেই থাকে। লাভ নাই ভাই, লাভ নাই। ব্যাথার কারন আপনার না বলা কথা। জীবনে যে কথাগুলা বলতে পারেন নাই সেইগুলা এখন ফাল পারতেছে, তার ব্যথা এইগুলা।
অতএব ভাই জীবনে এইরুপ একাধিক ট্রাজেডির জন্ম দিতে না চাইলে আর বুড়া বয়সে বুকে ব্যাথার হাত থেকে বাচতে চাইলে মনের যা কথা আছে বলে ফেলেন ভাই। মাইর খাইতে পারেন মাঝে মাঝে, মেয়েদের পছন্দ হলেই বলে ফেলে কিছু জুতার বাড়িও খাইতে পারেন, তাই বলে থেমে থাকবেন না। কারন জানেনই তো পিঠে খেলে পেটে সয়। আপনারও সয়ে যাবে।
(বিঃদ্র- আমার এহেন উপদেশ পুরোপুরিভাবে শোনার পরও আপনার যদি বুড়া বেলায় বুকে ব্যথা হয় তাইলে কিন্তু মিয়া আমি দায়ী না। ধুর মিয়া, সারাদিন সিগারেট খাইবেন, কে এফসি, বিএফসি করবেন আর বুকে ব্যাথা করবো না। থাকে্ন বুকে ব্যাথা নিয়া।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

