somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের সবচাইতে সম্মানজনক চাকুরী!!! (প্রচুর টাকা, সুন্দরী বউ, সম্মান কী নাই!!!!)B-)B-)B-)

১২ ই জুন, ২০১১ রাত ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভাইসব প্রথমেই বলে রাখি বিভিন্ন ভার্সিটি থেকে বিভিন্ন উচ্চ ডিগ্রী গ্রহন করে যে সব ভাই-ব্রাদার পরবর্তী জীবনে কী করবেন ভেবে না পেয়ে দিশেহারা জীবন যাপন করছেন তাদের জন্য আমার এই পোষ্ট কান্ডারী স্বরুপ।B-)B-)

ছোটকাল থেকে আমরা অনেক ধরনের অনেক স্বপ্ন দেখে আসছি। স্বম্ভবত আমাদের সবাই জীবনের কোন না কোন সময়ে আকাশে সশব্দে প্লেন উড়ে যাবার স্বপ্ন শুনে মাথে উচু করে আকাশের দিকে তাকিয়েছি এবং সাথে সাথে জীবনের সবচেয়ে কঠিন ডিসিশন টা নিয়েছি আমাদের বিভিন্নজনের বিভিন্নমনে আরও কত স্বপ্ন খেলা করেছে তা বলতে গেলে সেইরকম একটা থিসিস পেপার লেখা হয়ে যাবে বলে আমার ধারনা। তবে মনে লেটেষ্ট যা স্বপ্ন আসছে তা বাদ দিন। কারন আমি এখন আপনাদের আমাদের দেশের সবচাইতে সম্মানজনক চাকুরীর সন্ধান দিব।

কী সেই চাকুরী???B-)B-)B-)

বিদেশ থাকা।

শুনে হাসি পেতে পারে, কেমন কেমন লাগতে পারে, কিন্তু ইহাই সত্যি।

যেই লোকের ছেলে বিদেশে থাকে তাকে জিজ্ঞাসা করে দেখুন, আপনার ছেলে কি করে? সাথে সাথে গর্বিত জবাব পাবেন, ও বিদেশে থাকে। আপনার মনের জিজ্ঞাসা যদি না মেটে, যদি আমারও মত আপনিও বলে উঠেন, বিদেশে থাকে তো বুঝলাম, কিন্তু করে টা কী?? তাহলে আর কী আমার মত আপনিও এমন একটা দৃষ্টির শিকার হবেন যেখানে লেখা, বেটা পাগল নাকি??:D:D:D

আজব লাগতে পারে, কিন্তু ইহাই সত্যি। যেসব ভাই-ব্রাদার মেডিক্যাল-বুয়েট থেকে পাশ করে সেইরকম ভাবে আছেন তারা অনতিবিলম্বে এইসব ফাউল ভাব বাদ দেন। জেনে রাখুন বিয়ের বাজারে আপনার চেয়ে একটা বিদেশ থাকা পোলার দাম বেশী।X(X(X(

এতক্ষনে আপনাদের অনেকের মনে অনেক ধরনের কথার জন্ম নিতে পারে। অনেকেই বলতে পারেন, ভাই বিদেশে যারা থাকে তাদের দাম এত কমায়ে দিচ্ছেন কেন?? ধুর মিয়া, আপনে নিজেই একটা ফাউল।
তাদেরকে বলছি, ভাই আমার এই পোস্টের উদ্দেশ্য অবশ্যি তাদেরকে কোনভাবে অপমান করা নয়। অবশ্যি তাদের পাঠানো টাকা আমাদের দেশের অরথনীতির চাকা চালু রাখতে বিশাল ভূমিকা রাখছে, কিন্তু আমার কথা হচ্ছে এইসব পোলাগুলাকে এত দাম দেবারও কিছু নাই। শুধুমাত্র ঝগড়ার খাতিরে ঝগড়া না করলে আপনাকে মেনে নিতেই হবে যে তারাই বিদেশে যায় যারা দেশে কিছু করতে পারে না। আমার ফ্রেন্ডদের মধ্যেই দেখছি, সারাজীবন পড়াশোনা করে নাই, এইরকম কিছু পোলা, ইন্টারমিডিয়েটের পর কোথাও চান্স না পেয়ে অবশেষে বাপের টাকায় বিদেশে গেছে কিছু করতে। অবশেষে বিদেশে গিয়ে তারা কি করে তা আমাদের কিছু বলে না। আমরা শুধু জানি পোলা বিদেশে থাকে।:P:P

আমার এই হঠাত রাগের কারণ কয়েকদিন আগের কিছু ঘটনা। আমার এক আত্মীয় থাকে অস্ট্রেলিয়াতে। অন্যান্যদের মতই সে বিদেশে থাকে। এই তার পেশা। কয়েকদিন আগে দেশে ফেরার পর আত্তীয়স্বজন মহলে তার মুল্যায়ন দেখে অবাক হয়ে গেলাম। আমার আরেকভাই আছে যে ডিসি। তাকেও মনে হয় লোকে এত দাম দেয় না। চরম অবাক হয়ে গেলাম যখন দেখলাম একদিন এক স্থানীয় খবরের কাগজের এক সাংবাদিক চলে এল ছবি তুলতে। পরদিন খবরের কাগজে প্রকাশ, বিশিষ্ট সমাজসেবক ***** দীর্ঘ ৫ বছর পর দেশের মাটিতে পদার্পণ করেছেন। সাথে আছেন তার স্ত্রী আর তার ৪ বছরের ফুটফুটে কন্যা ****। উল্লেখ্য তার এই মেয়েটি বাংলাদেশে এসে বেশ আনন্দিত। দেশের বিভিন্ন দৃশ্য দেখে সে আনন্দে বারবার বলে ওঠে How beautiful Bangladesh is!!!!!

এখন আপনারাই বলেন ভাই, এরপরও কী কিছু বলার থাকে...:-*:-*:-*:-*/:)/:)/:)/:)
১১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×