somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনের না বলা কথা (একটি হাহাকার সমস্যা সমাধান্মূলক পোষ্ট):DB-););)

১২ ই জুন, ২০১১ সকাল ৯:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবনের ২০টা বসন্ত কেটে যাবার পর আজ বিকেলে আমার ভিতর কেন জানি সক্রেটিসের ভুত মাথা চাড়া দিয়ে উঠল। গভীর এক জীবন দর্শনের জন্ম নিল। কঠিন এক ডায়লগ আসল মনের ভিতর। আসলে আমাদের জীবনের না বলা কথাগুলাই সবচেয়ে জরুরী কথা।

আসেন ব্যাপারটা ( জামা-কাপড়) খুলেই বলি।

শুরু করেন ছোট বেলা থেকে। বিকেল বেলা বের হচ্ছেন খেলতে, আপনার সেই রকম সচেতন বাবা-মা আপনারে বলে দিল, না, খেলতে যেতে পারবা না। ব্যাস, গত কয়েকদিন ধরে যেই স্পেশাল ক্রিকেট ম্যাচটা খেলার স্বপ্নে আপনার রাতে ঘুম আসে না, বানচাল হয়ে গেল। অথচ আপনি আপনার বাবা-মাকে একটি বাবের জন্য বলতে পারলেন না, শিশুদের জন্য হ্যা বলুন।

নতুন যৌবনের কথা। কেবল নতুন নতুন ভার্সিটি তে ঢুকছেন। একদিন এক সেই রকম সুন্দরীকে দেখে মাথা পুরাই আওলায়ে গেল। বুকের ভেতর যে ফুল বাগান আছে সেই বাগানের সবগুলা ফুল মনে হয় একসাথে ফুটে উঠল। কিন্তু, নাহ, আপনি এবারেও বলতে পারলেন না। অবশেষে, আপনার এই কাপুরুষতা জন্ম দিল কঠিন এক ট্রাজেডী। যে ছেলেটা আপনাকে আব্বু বলতে পারত, সে হঠাত করে মামা ডাকা শুরু করল:((:((:((

শেষ যৌবনের অবশেষে বাবা-মায়ের পছন্দের পাত্রীই বিয়ে করলেন। কিন্তু এইবার আপনার গত যৌবনের কাপুরুষতার শাস্তি স্বরুপ বাংলাদেশের সবচেয়ে খেদী মেয়েটার পদার্পণ ঘটল আপনার ঘরেX(X(X(। সারাদিন ঝাড়ি খান, ভেজা বেড়ালের চেয়েও আপনার শরীর ঘামে আরেকটু বেশী ভিজে থাকে। ভিতরে ভিতরে আপনার সুপ্ত পুরুষত্ব সেই রকম গর্জন করতে থাকে।কিন্তু সেই গর্জন শোনা যায় না। কারন, এইবারও আপনি কিছু বলতে পারেন না।:((:((:((

অবশেষে বুড়া বয়স আসে। রাত্রে বেলা আপনার বুকের ভিতর কেম্ন জানি চিনচিন ব্যাথা করতে থাকে। ডাক্তার ডাকেন, কবিরাজ ডাকেন, কোন লাভ হয় না। ব্যাথা বাড়তেই থাকে। লাভ নাই ভাই, লাভ নাই। ব্যাথার কারন আপনার না বলা কথা। জীবনে যে কথাগুলা বলতে পারেন নাই সেইগুলা এখন ফাল পারতেছে, তার ব্যথা এইগুলা।

অতএব ভাই জীবনে এইরুপ একাধিক ট্রাজেডির জন্ম দিতে না চাইলে আর বুড়া বয়সে বুকে ব্যাথার হাত থেকে বাচতে চাইলে মনের যা কথা আছে বলে ফেলেন ভাই। মাইর খাইতে পারেন মাঝে মাঝে, মেয়েদের পছন্দ হলেই বলে ফেলে কিছু জুতার বাড়িও খাইতে পারেন, তাই বলে থেমে থাকবেন না। কারন জানেনই তো পিঠে খেলে পেটে সয়। আপনারও সয়ে যাবে।

(বিঃদ্র- আমার এহেন উপদেশ পুরোপুরিভাবে শোনার পরও আপনার যদি বুড়া বেলায় বুকে ব্যথা হয় তাইলে কিন্তু মিয়া আমি দায়ী না। ধুর মিয়া, সারাদিন সিগারেট খাইবেন, কে এফসি, বিএফসি করবেন আর বুকে ব্যাথা করবো না। থাকে্ন বুকে ব্যাথা নিয়া।)B-)B-)B-)B-)
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×