যাই হোক বাকী দুইটাকে নিয়ে আমার কোন সমস্যা নাই, আমার সমস্যা শুধুমাত্র, হ্যা ভাই শুধুই সালমান খান কে নিয়ে। আমার সমস্যার কারন উনার একটি ব্যাসিক সমস্যা রহিয়াছে। আর তা হল উনার অতিরিক্ত গরম লাগা।
পেশায় উনি অভিনেতা। তার কাজ অভিনয় করা। সেই কাজটা উনি ঠিক কতখানি করতে পারেন সে নিয়েও আমার সন্দেহ রয়েছে। তবে সবার আগে আমি বলে নেই, আমি নিজে হিন্দী সিনেমা ততটা দেখি না। এর একমাত্র কারন হচ্ছে তাদের নকল করার বেশী বেশী প্রবনতা। ভালো কোন সিনেমা মুক্তি পেলেই যখন ওইটা দেখতে যাব তখনি আমার কোন না কোন ফ্রেন্ড এর কাছ থেকে শুনি, এইটা অমুক ইংরেজি সিনেমার নকল। তখন আর ২ ঘন্টা নষ্ট করে হিন্দী সিনেমা না দেখে আসল ইংরেজি সিনেমাটা দেখে নেই। আমার ফ্রেন্ড সারকেলের মধ্যে যারা হিন্দী বেশী দেখে তাদের কাছ থেকে মাঝে মাঝে শুনে বেশ কিছু দেখে ফেলি। অবশ্য এ রকম করতে করতেও আমার বেশ কিছু দেখা হয়ে গেছে।
সালমান খানের সাথে আমার প্রথম মোলাকাত তেরে নাম সিনেমার মাধ্যমে। আমার এক বন্ধু সালমান খানের পাড় ভক্ত। তার কাছ থেকে পুরা আড়াই ঘন্টা মগজ ধোলাই খাওয়ার পর বাসায় এসে দেখা শুরু করলাম মুভিটা। ভালোই লাগল। এরপর থেকে বেশ কয়েকটি মুভি দেখা হয়ে গেছে।
এতগুলা মুভি দেখার পর সালমান খান সম্পর্কে আমার মন্তব্যঃ
১-সালমান খানের নায়কোচিত প্রতিভার চাইতে কৌতুকাভিনেতার প্রতিভাই বেশী বিদ্যমান। তার দাবাং সিনেমাটা পুরা দেখার পর আমার এই ধারণা আরো দৃঢ় হল।
২-তার সবচেয়ে বড় সমস্যা হল, কথায় কথায় জামা কাপড় খুলে ফেলার স্বভাব
আমার এই কথার চরম প্রমান গুগল মামার কাজ। গুগলের সার্চের একটা স্ক্রিনশট দিয়ে দিলাম আমি সেটা দেখেন।যতগুলা ছবি আছে হয় তাতে পুরা মুখ নাইলে বগল উচু করে হাস্যকর একটা ভংগি
এরকম হাস্যকর একটা অভিনেতাকে মানুষ কেম্নে হারটথ্রব বানায় আমি বুঝি না।
(বিঃ দ্রঃ- আমার কথাগুলা শোনার পর আমার এক ফ্রেন্ডের কথা- দোস্ত, ভাবতেছি একটা সিনেমা বানামু। সালমান খান থাকবো নায়ক আর মল্লিকা নায়িকা। জামা- কাপড়ের খরচ পুরাই বেচে যাবে। কত কম টাকায় সিনেমাটা হয়ে যাবে চিন্তা কর??? আর পাব্লিক খাইবোও ভাল।
আপনাদের কী মত???)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

