ছোট থাকতে নাকি মানুষ অনেক ভুল করে, আমি মাত্র এইবার এইচ.এস.সি পরীক্ষা দিলাম, খুব বড় হয়ে যাইনি নিশ্চয়ই? তাই আমি একটা বেশ বড় ভুল করতে যাচ্ছি, এই মুহুর্তে যদি আপনি আমাকে জিগ্যেস করেন, "তোমার সবচাইতে প্রিয় ইংরাজি ব্যান্ড কোনটি?" আমি কোনো বিখ্যাত ব্যান্ড এর কথা বলব না, এমন না যে আমি তাদের (বিখ্যাত সব ব্যান্ড) গান শুনিনি, তারপরেও আমার উত্তর হবে "প্রাইম সার্কেল!!"
প্রাইম সার্কেলের সাথে আমার প্রথম পরিচয়ের কথা লেখেছিলাম বেশ আগে....এই পোস্টটাতে
আজ ওদের নিয়ে কিছু লেখার প্রয়োজন অনুভব করছি
প্রাইম সার্কেল ব্যান্ডটা দক্ষিন আফ্রিকায় ফর্মড হয় ২০০০ সালে, এখন পর্যন্ত তাদের কোনো মেম্বার বদল হয়নি, মনে হয় এটা ওদের সাফল্যের বড় একটা কারণ।আরেকটা কারণ মনে হয় ভোকাল Ross Learmoth-এর অসাধারণ মিউজিক সেন্স, আমার অনেক বন্ধুই রসের গলার সাথে ক্রীডের ভোকাল Scott -এর মিল পেয়েছে(যদিও আমার কাছে ইউনিকই মনে হয়)
এখন পর্যন্ত ওদের মোট ৪টি স্টুডিও এলবাম রিলিজ পেয়েছে।
প্রথম এলবাম হলো Hello Crazy World। ২০০২এর জুলাইতে রিলিজ হওয়া এলবামটি বেশ জনপ্রিয় হয়েছিল......
এই এলবামটার অনেকগুলো গানই আমার কাছে অনেক সুন্দর লেগেছে......সমস্যা হলো অপরিচিত বলে ওদের অনেক গানই নেটে পাওয়া যায়না,তাই আমি নিজেই সেগুলো আপলোড করে দেয়ার চেষ্টা করছি.......আপলোড হতে থাকুক, সেই ফাকে আমরা ব্যান্ডটা সম্পর্কে আরো কিছু তথ্য জেনে নেই....
#প্রাইম সার্কেল বর্তমানে বিশ্বখ্যাত রেকর্ডিং গ্রুপ EMI এর সাথে চুক্তিবদ্ধ
#২০০৫ সালে তারা বহুল আলোচিত Nelson Mandela's 46664 কনসার্টে গেয়েছে
#২০০৬ সালে তারা বিখ্যাত ব্যান্ড Metallica'র (আমি মেটালিকারও ফ্যান বটে) এবং Seether (ব্রোকেন গানটা এখনো মাথায় ঘুরছে), Simple plan, প্রভৃতি ব্যান্ডএর সাথেও কনসার্ট করেছে
#সামনে কিছুদিনের দিনের মধ্যেই ওদের Alter bridge এবং 3 Doors Down এর সাথে স্টেজ শো করার কথা আছে.......
এবার তাহলে কিছু গানের লিঙ্ক দেওয়া যাক?
Weaker still এই গানটা সত্যি একটা মাস্টারপিস, যে অল্পকজন ব্লগার আমার এই হাবিজাবি পোস্টটা পড়তে আসবেন তাদের প্রতি অনুরোধ,আমার ব্লগ পড়ার বা কমেন্ট করার কোনো দরকার নেই, শুধু এই গানটা ডাউনলোড করে শোনেন, আপনি Prime Circle এর ভক্ত হয়ে যাবেন।
Nice to know you আরেকটা অসাধারণ গান, মনে আছে,একদিন বাসে করে যেতে যেতে গানটা শুনছিলাম, কখন যে আমার স্টপ-এজ পেরিয়ে গেছে খেয়ালই নেই, আমি শুনতেই আছি.......শুনতেই আছি........
Inside my head গানের প্রথমে কি বলে কেও বলতে পারবেন?আমি বুঝিনা......
Lose tommorow এই গানটার ১:৪৬ এর সময় সব মিউজিক বন্ধ করে দিয়ে শুধু ভোকাল আর কি-বোর্ড চলতে থাকে.....এত ভালো লাগে........
My Inspiration শত হতাশার মধ্যেও আশা খুঁজে পাই গানটা শুনলে....
Shed my skin গিটারের ওপেনিংটা অসাধারণ, গানের লিরিকটা আমার অনেক প্রিয়,
From one extreme to the next, I will follow
Got a feeling in my chest that wants to explore
Everything just seems so different
But I'm sure I've been here before
She'd my skin (lyrics)
Father ওপেনিংএর রিদমটা শুনেই গানটা পছন্দ হয়ে গেল
Crazy world এই গানটাও ভালো, বেশ রিফের কাজ আছে।
Hello আমার মতে, এটা এলবামের weaker stillএর পরেই সবচেয়ে সুন্দর গান.......
প্রাইম সার্কেল মূলত প্রাতিপ্রদিপের নিচে আসে তাদের দ্বিতীয় এলবাম Live This Life দিয়ে, যেটা কিনা দক্ষিন আফ্রিকার সবচেয়ে বেশি বিক্রিত রক এলবামের স্বীকৃতি পেয়েছে,আমার এই লেখা যদি একজনের ও ভালো লাগে তো সেটা নিয়েও লেখা যাবে পড়ে কোনো এক সময়.........অনেক রাত হলো, বোধহয় ঘুমুতে যাওয়া উচিত.....................................
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১১ বিকাল ৪:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



