আমি এখানে অফিস ২০০৭ এ পদ্ধতিটি দেখিয়েছি। তবে একটু পুরোনো (সম্ভবত ২০০২ থেকে ২০০৪) ভার্সন পর্যন্তও এই পদ্ধতি কাজে লাগানো যেতে পারে। তবে আমি অফিস ২০০৭ রেকমেন্ড করবো। এর চেয়ে ভালো অফিস আমি আর দেখি নি। ছাত্রদের জন্য বিশেষ করে এটি একটি Must have।
[ পদ্ধতিটি শুধুমাত্র (বাংলা) ইউনিকোডভিত্তিক লেখার জন্য প্রযোজ্য ]
১. নতুন ডকুমেন্ট নিন। (Ctrl+N চাপুন।)
২. হোম ট্যাবে আসুন। Home লেখায় ক্লিক করুন। (অথবা Alt+H চাপুন)
৩. Styles বক্সে Normal স্টাইলে রাইট ক্লিক করুন এবং Modify তে ক্লিক করুন।Modify Style ডায়লগ বক্স খুলবে।
( যদি Normal খুজে না পান তাহলে স্টাইলগুলোর ডানদিকের নিচের তীরে ক্লিক করুন-
)
(পুরোনো ভার্সনে টুলবারে রাইট ক্লিক করে Styles ক্লিক করুন। Normal স্টাইলে রাইট ক্লিক করুন এবং Modify তে ক্লিক করুন।Modify Style ডায়লগ বক্স খুলবে।)
৪. Format বাটনে ক্লিক করে Font ক্লিক করুন।
৫. Complex script শিরোনামের নিচে Font বক্সে আপনার পছন্দের বাংলা ফন্টের নাম সিলেক্ট করুন। Size বক্সে আপনার বাংলা (কিংবা অন্য কমপ্লেক্স স্ক্রিপট) লেখার জন্য সাইজ পছন্দ করুন। OK, আবার OK ক্লিক করুন।
এখন আপনার ওয়ার্ডে ইউনিকোড বাংলা লেখার জন্য যে সিস্টেম তা অনুসরণ করে বাংলা লিখুন। অভ্র কিবোর্ড করা থাকলে F12 প্রেস করে বাংলা লিখতে পারবেন, ইউনিজয়ের ক্ষেত্রে Left Alt+Left Shift। বাংলা লেখা অটোমেটিকালি আপনার পছন্দের ফন্ট অনুযায়ী লেখা হবে। আবার ইংরেজি লেখা হবে ইংরেজি লেখার মতো। কথায় কথায় ফন্ট চেঞ্জ করার ঝামেলা নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

