somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনৈতিক সংস্কার : প্রস্তাব - ১ ( দলে চাই গণতন্ত্র )

৩০ শে মে, ২০০৮ বিকাল ৩:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কৈফিয়ত : রাজনীতিবিদরা তাদের ভাষণের নিজেদের জনগণের সেবক বলে থাকেন। জনগণের সেবা তারা কতটুকু করেন, সেটা ভুক্তভোগী মাত্রই জানেন। জনগণের একজন হিসেবে আমার প্রাপ্য সেবা পাওয়ার জন্য এই লেখার অবতারণা। একজন ভোটার ও নাগরিক হিসেবে রাজনীতিবিদদের কাছে থেকে প্রতিশ্রুত সেবা পাওয়া আমার অধিকার। আমার অধিকারের কথা বলার জন্য ক্ষুদ্র এক প্রচেষ্টা।

রাজনৈতিক সংস্কার : প্রস্তাব - ১ ( দলে চাই গণতন্ত্র )
এটিই হল আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর সব চেয়ে বড় ভণ্ডামি। তারা দিনের পর দিন গণতান্ত্রিক আন্দোলন করে যাচ্ছেন, গণতন্ত্র গণতন্ত্র বলে চিৎকার করে মুখে ফেনা তুলে ফেলছেন, অথচ তার নিজের দলে নেই গণতন্ত্র। যে নেতা গণতন্ত্র বলে জান বাজি রেখে আন্দোলন করছেন, তিনি সিন্দাবাদের ভুতের মতো তার দলের নেতৃত্ব ধরে রেখেছেন। শুধু তাই না, তার দলে কোন যোগ্য নেতৃত্ব তৈরি হলে তাকে ছলে বলে কৌশলে দল থেকে বের করে দিচ্ছেন। তার নেতৃত্বের জন্য প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে ভেবে কোন যোগ্য ব্যক্তিকে দলে ঠাই দিচ্ছেন না। তার চারপাশে আমরা তাকেই দেখতে পাচ্ছি, যারা তার চাটুকার, অযোগ্য ও তার প্রতিদ্বন্দ্বী হবার যোগ্যতা যাদের নাই।
আমাদের রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্র কিন্তু এ ব্যবস্থা সমর্থন করে না। বেশির ভাগ দলের গঠনতন্ত্রে দু থেকে তিন বছরে একবার কাউন্সিলের মাধ্যমে তৃণমূল পর্যায়ের মতামত নিয়ে নতুন করে নেতা নির্বাচন করার কথা আছে। বাস্তবে কোন রাজনৈতিক দল গঠনতন্ত্র মেনে নেতা নির্বাচন করে না।
আসুন দেখা যাক, গণতন্ত্র বলতে আমরা জনগণ কী বুঝি ? গণতন্ত্রের প্রধান ভিত্তি দুটি, ১. ভোটের মাধ্যমে ক্ষমতায় আসা, ২. নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ক্ষমতায় থাকা, তারপর ক্ষমতা ত্যাগ করে নতুন নির্বাচন করা। নেতা যত যোগ্যই হোক কিংবা যতই জনপ্রিয় হোক, নির্দিষ্ট মেয়াদ শেষে তাকে ক্ষমতা ছাড়তেই হবে।
রাজনৈতিক দলগুলোর মধ্যে এ দুটি ধাপের একটিরও চর্চা নাই। প্রথমত দলের নেতা ভোটের মাধ্যমে নির্বাচিত হয় না। দ্বিতীয়ত, একবার নেতা হতে পারলে মরণ পর্যন্ত নেতার পদটি তার দখলে থাকে। এভাবে তৃণমূল নেতাকর্মীদের ভোট না পেয়ে বা না নিয়ে নেতা হওয়া অগণতান্ত্রিক। আবার দিনের পর দিন নেতার চেয়ার দখল করে রাখাও অগণতান্ত্রিক।
বাংলাদেশের বেশির ভাগ রাজনৈতিক দলে গণতন্ত্রের চর্চা নাই। জনগণ হিসেবে আমাদের পরিষ্কার দাবি, আমাদের গণতন্ত্র শেখানোর আগে তারা তাদের দলে গণতন্ত্র প্রতিষ্ঠা করুক।
শেষ কথা : নির্বাচন কমিশন সম্প্রতি রাজনৈতিক দলগুলোর নিবন্ধন করার কথা বলছে। নিবন্ধন করার শর্ত হিসেবে অবশ্যই প্রতিটি দলের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থা থাকার কথা থাকতে হবে।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০০৮ দুপুর ১২:১৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×