somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনৈতিক সংস্কার : প্রস্তাব - ২ ( উত্তরাধিকার রাজনীতি নিষিদ্ধ হোক )

১০ ই জুন, ২০০৮ রাত ৮:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনৈতিক সংস্কার: প্রস্তাব - ১ (দলে চাই গণতন্ত্র)

আমাদের দেশে রাজনীতির বিষফোঁড়া বলা যায় এ সমস্যাটিকে। রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের জন্য সংগ্রাম করে। কিন্তু সব সময় দলের মধ্যে রাজতন্ত্র প্রতিষ্ঠা করে রাখে। শীর্ষ নেতৃত্ব থেকে দলের তৃণমূল পর্যায়ে রাজতন্ত্র বিদ্যমান।
ওয়ার্ড পর্যায়ে আজ যে নেতা, সেও ভাবছে একদিন তার পদে তার ছেলেকে রেখে যাবে। অনেকটা তার পদটা তার পৈত্রিক সম্পত্তি আর কি। এ লক্ষ্য সামনে রেখে সে তার সাথে সাথে সাথে তার ছেলেকে রাখছে। দলীয় কর্মকাণ্ডে অনর্থক প্রভাব বিস্তার করছে তার ছেলে। রাজনীতির চেয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল, মেয়ে মানুষ দখল ইত্যাদি কাজে হাত পাকাচ্ছে তার ছেলে। তার ছেলের সাথে একদল স্থানীয় মাস্তান। মাদকসেবী এসব মাস্তান নেশা করে মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করছে নিয়মিত। তাদের অত্যাচারে এলাকায় কাক পক্ষী বসতে পারছে না।
কোন সচেতন ব্যক্তি তাদের এসব অনৈতিক আচরণের বিরুদ্ধে কথা বলেছে তো মরেছে। সচেতন ব্যক্তির প্রথম যাবে মান সম্মান। তারপর তার জমি জায়গা, ব্যবসা বাণিজ্যের উপর আঘাত আসবে। শেষে তার স্ত্রী ও মেয়েকে হুমকি দেবে, জ্বালাবে কিংবা তুলে নিয়ে যাবে। সচেতন ব্যক্তির ও তার পরিবারের পরিণতি দেখে অন্য সচেতন ব্যক্তিরা চোখ থাকিতে অন্ধ ও কান থাকিতে কালা হয়ে যায়।
এই রকম একজন চরিত্রহীন মাদকাসক্ত দখলবাজ ছেলেকে তার নিজের আসনে বসাতে রাজনীতিবিদ বাবা তার দলের মধ্যে যা যা অপকর্ম করা দরকার সবই করে। দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসা ত্যাগী ও সৎ নেতাকর্মীদের অপমান করে দল থেকে বের করে দেয়া হয়। তারাই দলে টিকে যায় যারা তার ও তার ছেলের চামচামি করে। তার ও তার ছেলে সকল অপকর্মের ভাগিদার হয়। এ কারণে আজ রাজনৈতিক দলে কোন নেতাকর্মী নাই, আছে চাটুকার। আছে মাদকসেবী মাস্তান। আর যারা দলকে ভালবেসেছে, দলের আদর্শকে ভালবেসেছে, তারা হয় দল ছেড়ে চলে গেছে নয়তো কোণঠাসা হয়ে পড়ে আছে।
এই যখন আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক দলের অবস্থা, তখন উত্তরাধিকার রাজনীতি নিষিদ্ধ করা ছাড়া আর কোন পথ থাকে কি ? যদি কেউ উত্তরাধিকার সূত্রে রাজনীতি করতে চায় তাকে গণতান্ত্রিক পন্থায় দলে যোগ দিয়ে অন্যান্য সাধারণ কর্মীর মতো রাজনীতি করে যোগ্যতাবলে নেতা হতে হবে। কর্মীদের প্রত্যক্ষ ভোটে সে নেতা হবে। কিন্তু তার বাবা তাকে নেতার পদে রাজকুমারের মতো অভিষিক্ত করে দেবে না। আমরা অভিষিক্ত এসব রাজকুমারের রাজনীতি থেকে অপসারণ চাই। চাই গণতান্ত্রিক রাজনীতি।
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০০৮ রাত ৮:১৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×