দুই বছর ছয় মাস আগে সাম হোয়ারে --- নাম লিখিয়েছিলাম। তারপরই এই নোটিশ পড়লাম, "আপনি নতুন ব্লগার
সামহোয়্যার ইন ব্লগে... আপনাকে স্বাগতম। আপনাকে প্রথম পাতায় লেখার সুযোগ দেবার আগে আপনাকে ৭দিন পর্যবেক্ষনে রাখা হবে। প্রথম পাতায় লেখা পোষ্ট করার সুবিধা পেতে ভালো লেখা পোষ্ট করুন এবং ব্লগের নিয়ম মেনে চলুন।"
ভাবলাম, যাক মাত্র তো সাতদিন, কিন্তু হায় তারপর কত সাতদিন গেল। নাদের আলী আমি আর কত বড় হব?
যে কোন লেখা পড়েই যদি নিচে এই লেখা পড়তে হয়, "দুঃখিত আপনি এখানে মন্তব্য করতে পারবেন না ।
লক্ষ্য করুনঃ নতুন ব্লগারদের জন্য নীতিমালা - নতুন ব্লগাররা প্রথম পাতায় একসেস না পাওয়া পর্যন্ত অন্য কারও ব্লগে মন্তব্য করতে পারবেন না । কিন্তু নিজের ব্লগে পোস্ট বা মন্তব্য করতে পারবেন । কিছু ব্লগারের নতুন নিক রেজিস্ট্রেশন এর মাধ্যমে, ফ্লাডিং এবং ব্লগের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যকে ঠেকানোর জন্য সাময়িক এই ব্যবস্থা নেয়া হয়েছে ।"
তাহলে আর কতোদিন একজনের ধৈর্য্য থাকতে পারে? কেঊ হেল্প করুন প্লীজ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



