somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ দেখা যাবে পূর্ণ চন্দ্রগ্রহ

১০ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাবার্তা ২৪ ডটনেটঃ এ বছরের দ্বিতীয় ও শেষ পূর্ণ চন্দ্রগ্রহণ সংঘটিত হবে আজ ১০ ডিসেম্বর। দেশের সব এলাকা থেকেই গ্রহণটি দেখা যাবে। আগামী সাত বছর বাংলাদেশ থেকে এমন বিরল চন্দ্রগ্রহণ আর দেখা যাবে না।এছাড়া মধ্য এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসেহ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া থেকেও এটি দেখা যাবে।‘অনুসন্ধিৎসু চক্র’ বিজ্ঞান সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক এহ্তেশামুল কবিরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এছাড়া মহাকাশ সংক্রান্ত ওয়েবসাইট ও আন্তর্জাতিক গণমাধ্যমে এ সংবাদ প্রকাশ করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সময় বিকাল ৫টা ৩৬ মিনিটে শুরু হবে গ্রহণের উপচ্ছায়া পর্যায়। ছায়াগ্রহণ শুরু হবে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে। চন্দ্র গ্রহণের পূর্ণতা পাবে রাত ৮টা ৭ মিনিটে এবং তা ৮টা ৫৮ মিনিট পর্যন্ত চলবে। রাত ১১টা ২৮ মিনিটে শেষ হবে এর শেষ উপচ্ছায়া পর্যায়।বাংলাদেশ থেকে পরবর্তী পূর্ণ চন্দ্রগ্রহণ দেখতে অপেক্ষা করতে হবে ২০১৮ সালের ২৭ জুলাই পর্যন্ত।অনুসন্ধিৎসু চক্রের জ্যোতির্বিজ্ঞান বিভাগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন জানান, গ্রহণ চলার সময় চাঁদ অনেকটা তামাটে বা লালচে চাকতির মতো মনে হবে। সূর্যগ্রহণ খালি চোখে দেখা ক্ষতিকর হলেও চন্দ্রগ্রহণ খালি চোখে সহজেই দেখা সম্ভব। তুলনামূলক ভালোভাবে দেখতে বাইনোকুলার, সম্ভব হলে টেলিস্কোপ ব্যবহার করা যেতে পারে। তবে পূর্ণিমার সময় টেলিস্কোপ বা ক্যামেরা ব্যবহার করলে ফিল্টার ব্যবহার করতে হবে।দেশব্যাপী পূর্ণ চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণের জন্য দেশের সবচেয়ে বড় বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্র ব্যাপক প্রস্তুতি নিয়েছে। দেশের কেন্দ্রীয় ও বৈজ্ঞানিক পর্যবেক্ষণ ক্যাম্পটি অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র সংলগ্ন মাঠে। ক্যাম্পটি শুরু হবে ১০ ডিসেম্বর বিকাল ৫টা ৩০ মিনিট থেকে। গ্রহণ শেষ হওয়া পর্যন্ত ক্যাম্পটি পরিচালিত হবে। ক্যাম্পটি সবার জন্য উন্মুক্ত। এই ক্যাম্প থেকে ছবি ও বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করা হবে।অনুসন্ধিৎসু চক্রের উদ্যোগে ঢাকার অপর ক্যাম্পটি অনুষ্ঠিত হবে মিরপুরের হারুন মোল্লা ইদগাহ মাঠে। উল্লেখযোগ্য এই জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা যথাযথভাবে পর্যবেক্ষণের জন্য ক্যাম্পে ৮ ইঞ্চি স্মিড ক্যাসিগ্রেইন টেলিস্কোপ ও ৪ ইঞ্চি মাকসুতভ ক্যাসিগ্রেইন টেলিস্কোপ থাকবে।যারা টেলিস্কোপের মাধ্যমে চন্দ্রগ্রহণ দেখতে চান, নির্দিষ্ট সময়ের মধ্যে তদের ক্যাম্পে উপস্থিত থাকতে হবে। এ ছাড়াও ঢাকার বাইরে অনুসন্ধিৎসু চক্রের উদ্যোগে বরিশাল জেলা সদরের পরশ সাগর মাঠ (নতুন হোস্টেল সংলগ্ন), ঠাকুরগাঁও জিলা স্কুল মাঠ ও সিলেটের ৮৭ মজুমদারী অম্বরখানায় পৃথক ক্যাম্প অনুষ্ঠিত হবে।
বাংলাবার্তা ২৪ ডটনেট/ 26674-/08
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×