শত টানা-পোড়নে, গোপনে
আমি শুনতে চাই তোমার বৃষ্টিবাসনা...
তুমি কি করো...
কত কথা বলো...
কোন উল্লাসের প্রান্তে তুমি...
নতুন দিন করো রচনা।
ভালোবাসতে চাই আজ এই কালবৈশাখে...
ঈশান কোণের কালিমায়...
কত কষ্ট যে হারায়...
নতুন কষ্টের জন্ম হয় আবার...
বৃক্ষের ভাঙ্গা শাখে।
ছন্দ কবিতার আনাচে-কানাচে...
লাল গোলাপের বৃন্তে...
তাকিয়ে হৃদয়ের দিগন্তে...
প্রতিধ্বনি হয়ে আসে বারে বার...
মৃত্যুর গন্ধ নিয়ে তাই আজো বেঁচে আছে।
সেই কর্পূরের সুবাস নিয়ে মনে...
পেরিয়ে অনন্ত পথ...
হৃদয়ে সেই শপথ...
বাস্তবতার শত টানা-পোড়নের মাঝে...
ভালোবাসা আজো বেচে আছে, গোপনে।
২৭.০৫.২০১১
রাত ৮:০০ টা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

