অত্র বছরের শুরুর দিকে প্রথম আলো পত্রিকায় মহাজোট সরকারের ২ বছর উন্নয়ন সম্পর্কে লিখা হয়েছে। সেখানে লেখা হয়েছে যে "মহাজোট সরকার বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের বিরাট উন্নতি দান করেছে" এর অর্থ দাড়ায় যে সাকিব আল হাসান, তামিম ইকবাল নয়, মহাজোট সরকার শেখ হাসিনা মাঠে যাইয়া ক্রিকেট খেইলা নিউজিল্যান্ড, জিম্বাবুই, ওয়েস্ট ইন্ডিজ এর সাথে জয় পেয়েছে এবং ফার্মগেটের মেইন রাস্তায় ছবিসহ পোস্টারে লিখা হয়েছে মহাজোট সরকার বাংলাদেশের ক্রিকেটের উন্নতি সাধন করেছে। তো এইখানে মহাজোট সরকার বেশি বাড়াইয়া লিখে এবং বলে জণগণকে ভ্রান্ত তথ্য দিয়েছে। এতে বলতে গেলে বড়াই করা হয়েছে। কথায় আছে "বড়াই পতনের মূল"।
তাছাড়া আয়ারল্যান্ডের সঙ্গে জিতেছে বিধায় মিডিয়াতে লেখা হয়েছে মিষ্টিমূখ করা সম্পর্কে, আর ওটা তখন মাত্র ১টা জয় ছিল, অতিরিক্ত বাড়াবাড়ি মোটেও দরকার ছিলনা। আর হল্যান্ডের সাথে জিতেছে বিধায় অনেক জায়গায় রঙ মাখামাখি হয়েছে। রঙ মাখামাখির মাধ্যমে কারো কিছু ক্ষতি করে আনন্দ করা যেমন ক্ষতিকর তেমনিভাবে অতি মাত্রায় বাড়াবাড়িতে পরিণত হয়।
তো আমি মাননীয়া প্রধানমন্ত্রি শেখ হাসিনা ও অন্যান্য মহাজোট সরকারকে বলবো যে আপনারা আমাদের দেশের ক্রিকেট নি্যে এইভাবে বাড়াইয়া লিখবেন না বা বাড়াবাড়ি করবেননা। কারণ এতে অহংকার করা হয়। "অহংকার পতনের মূল"। আর ১টা বা ২টা খেলায় জিতে অগ্রিম কাউকে মিষ্টি মুখ করাবেন না। মিষ্টি মুখ করতে হলে ফাইনাল জয় পর্যন্ত অপেক্ষা করবেন। আর ছাত্রদের উদ্দেশ্যে বলবো যে তোমরা কারো উপর রঙ মাখামাখি বন্ধ করো। রঙ মাখামাখিতে অন্যের পোষাক নষ্ট হয়।
উল্লেখিত কারনে আমাদের দেশের জয় হলে বা সাফল্য লাভ করতে আমরা শুধু অন্তর থেকে খুশি হবো। কেউ কোন অতিরিক্ত বাড়াবাড়ি করব না বা অহংকার করবো না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



