বুকের ভেতর হতাশার অস্থি মজ্জা,
চোখের তৃষ্ণা আমার মেটেনা অশ্রুতেও;
তোমার দেখার আশায় চোখদুটো হয়েছে আজ বুভুক্ষ।
তোমাকে ভাবি না আজ কতদিন?
ভাবতে ভাবতে আর কোথাও হারিয়ে যাই না।
উদাস আমার ভাবনাগুলো আজ মেঘের ফানুস,
অন্তরীক্ষের আধারেঁ মিলিয়ে গেছে কবেই!
একটুখানি ভাবনা হয়ে,
একটুখানি হতাশ হয়ে,
মনটাকে আর ছোঁও না তুমি।
তোমার ভাববার অপেক্ষায়,
আমার ভাবনারা আজ হয়েছে থিতু।
তোমাকে নিয়ে লিখিনা আজ কতদিন?
মনে আছে? তোমায় নিয়ে কবিতাগুলো?
দিনমান শুধু শব্দের জট লাগানো,
আর জট ছাড়ানো!
তোমার প্রতিটি মুহূর্তের ব্যাখা হত তাতে।
আজ থেকে শতবর্ষ পরে,
কেউ যদি চায়-
আমার সে কবিতাগুলো পড়ে পড়ে,
হয়ত আরেকটা 'তোমাকে' বানিয়ে ফেলতে পারবে।
কিন্তু আজ আর কেন লিখা হয়ে উঠে না আগের মত?
আজ আর কেন লিখা হয়ে উঠে না তোমাকে নিয়ে?
বর্ষাকালে পথঘাট ভরে যেত পানিতে;
আর তুমি ভরাতে আমার কবিতার খাতা।
অথচ সেই বৃষ্টি তো এখনও হচ্ছে বাইরে!
তবু কেন আর হয়না তেমন?
লিখতে গিয়েও থেমে যেতে হয় কেন বার বার?
বাতাস থেকে শব্দ চুরিও,
হয়ে উঠে না আর আগের মত।
আজ হয়তবা বৃষ্টি দিয়েই লিখবো তোমায়
এক একটি ফোটাঁ টুকে, বানাবো ভেজা শব্দঘর!!
যখন পড়বে-তখন শুনতে পাবে সে কবিতা...
বৃষ্টিরা যেন বলছে কথা তোমার সাথে!!!
তোমাকে নিয়ে লিখবো বলে,
বৃষ্টিরা আজ হয়েছে কথক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

