যারা ডায়ালআপ মডেম ব্যবহার করেন তারা সহজেই ব্যপারটা ধরতে পারবেন। ডায়ালআপ মডেমের স্পীড ৪৬০ কিলোবিট/সেকেন্ড মানে ৫৬ কিলোবাইট/সেকেন্ড।
সুতরাং ওয়াইম্যাক্স যে স্পীড দেবে সেটি ১৬ কিলোবাইট। আর ১৬ কিলোবাইট স্পীড তো গ্রামিণের ইন্টারনেটেও পাওয়া যায় (বরং মাঝে মাঝে ৩০/৩৫ কিলোবাইট ও পাওয়া যায়, তবে স্পীড প্রচন্ড ফল করে)। অর্থাৎ যে লাউ সেই কদু।
তাহলে একজন গ্রাহক কেন ওয়াইম্যাক্স কানেকশন নেবেন? একটা ব্যপার অবশ্য আছে, জিপির আনলিমিটেড কানেকশন নিতে যেখানে বর্তমানে ৯৭৭ টাকা (ভাট সহ) লাগে, সেখানে ওয়াইম্যাক্স এ লাগবে ৬০০ টাকা।
আমি কিছুক্ষণ আগে বাংলা লায়ন কম্যুনিকেশন এ ফোন করেছিলাম। তারা জানালো স্পীড ১৬ কিলোবাইট এবং এটা সবসময় একই থাকবে, জিপি বা অন্য কানেকশনের মত ফল করবে না। ইচ্ছে করলেই এরচেয়ে বেশি স্পীডের কানেকশন নেয়া যাবে, তবে সে অনুসারে টাকা দিতে হবে।
অপারেটরদের স্পীড কম দিতে পারার একটা বড় কারণ হয়ত ব্যান্ডউইথের উচ্চ মূল্য। যদিও দু দফায় ব্যান্ডউইথের দাম কমানো হয়েছে, তবে তা মনে হয় যথেষ্ট হয়নি।
UK তে একজন ইউজার ব্রডব্যন্ড স্পীড পায় ১ মেগাবাইট/সেকেন্ড (বিট নয় কিন্তু!) এবং এই স্পীড নিয়ে তারা মোটেও সন্তুষ্ট নয়। আর আমরা ওয়াইম্যাক্স এ পাবো ১৬ কিলোবাইট/সেকেন্ড
আপনারাই বলুন কি করা যায়...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

