আমি গতকাল ১৬/০৪/২০১০ইং তারিখে আমার প্রতিষ্ঠান মালিকের বড় ভাইকে দেখতে এবং তার বিল পরিশোধ করার জন্য ''অশ্রু" দিনাজপুর গিয়েছিলাম। কারণ সে ছিল মাদকাসক্ত। আমার সঙ্গে আমার এক ছোট ভাইকে নিয়ে গিয়েছিলাম। যদিও সে আমার থেকে বয়সে ছোট তবুও অনেক ফ্রি তাই আমার সাথের ছোট ভাই মাঝে মধ্যে নেশা করত। তা আমি জানতাম। দুজনে যথাসময়ে ''অশ্রু"তে প্রবেশ করে। তার মানে আমার প্রতিষ্ঠান মালিকের বড় ভাইয়ের সাথে দেখা করার জন্য বললে ''অশ্রু" কর্তৃপক্ষ আমাদেরকে বসতে বলল এবং তাকে নিয়ে আসল। আমি তার সাথে কথা বলছি এমন সময় বাহিরের গেট থকে কিসের আওয়াজ আসল। জানাগেল একজন মাদকাসক্তকে তার বাবা মা এবং বোন নিয়ে এসেছে চিকিৎসার জন্য কিন্তু সে যখন দেখল তাকে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। সে তখন তার বাবা মা ও বোনকে অটো থেকে ধাক্কা মেরে পালিয়ে যাচ্ছিল। তার বোন ও বাবা তার পেছন পেছন ছুটতে থাকে এরই মধ্যে "অশ্রু" কর্তৃপক্ষের তিনজন কর্মি দৌ্ড় দিয়ে তার বাবা ও বোনকে সহযোগিতা করে তাকে ধরে এনে পাজাকোলা করে ভেতরে নিয়ে যায়। তার বাবা মা ও বোনকে আমরা খুব করে কাঁদতে দেখি ও প্রচুর দঃখ প্রকাশ করে। বলে আমাদের একটা ছেলে বাবা এই একটা ছেলে এখন আমাদের দুনিয়াতে দোযখের অশান্তি দিচ্ছে। বাবা আমাদের ছেলেটাকে ভাল করে দাও। আল্লাহ তোমাদের ভাল করবেন। এইসব ঘটনা আমি এবং আমার ছোট ভাই দেখেছি এবং আমাদের কাজ সেরে আমরা চলে আসছি এমন সময় রাস্তায় আমার ছোট ভাই আমাকে উদ্দেশ্য করে বলল ভাই আমি আর কোন দিন নেশা করব না। যদি আমারও এমন অবস্থা হয়। তাই বলছি যারা নেশা করছ বন্ধুরা তোমরা ফিরে এসো। নেশার শেষে কোনই ভাল কিছু নাই। জীবন তো একটাই ভালভাবে সেটাকে উপভোগ কর। ভাল থেকো তোমরা।
মাদকাসক্ত নিরাময় কেন্দ্র ''অশ্রু''
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।