"কথা"
কথা বাবা বললে তা হয় শাসন
কথা স্যার বললে তা হয় টিপস্
কথা মামু বললে তা হয় মজা
কথা বস্ বললে তা হয় কাজ
কথা গুরুজন বললে তা হয় উপদেশ
কথা বড় বোন বললে তা হয় স্নেহ
কথা ছোট বোন বললে তা হয় আবদার
কথা কবি বললে তা হয় কবিতা
কথা বিজ্ঞানী বললে তা হয় সৃষ্টি
কথা ডাক্তার বললে তা হয় প্রেসক্রিপশন
কথা অপরিচিত কেউ বললে তা হয় পরিচয়
কথা বাসের কন্ট্যাকটর বললে তা হয় ভাড়া
কথা থনার ওসি বললে তা হয় ঘুঁস
কথা ক্যানভাসার বললে তা হয় ক্যানভাস
কথা চাঁপাবাজ বললে তা হয় চাঁপা
কথা শিক্ষক বললে তা হয় শিক্ষা
কথা গুরু বললে তা হয় দিক্ষা
কথা সুরকার বললে তা হয় সুর
কথা গীতিকার বললে তা হয় গীত
কথা শিল্পি বললে তা হয় গান
কথা অভিনেতা বললে তা হয় অভিনয়
কথা নাট্যকার বললে তা হয় সংলাপ
কথা নেতা বললে তা হয় বক্তৃতা
কথা মিছিলে বললে তা হয় স্লোগান
কথা উপস্থাপক বললে তা হয় উপস্থাপনা
কথা সাংবাদিক বললে তা হয় সংবাদ
কথা শিশু বললে তা হয় মিষ্টি
কথা আবহাওয়াবিদ বললে তা হয় আবহাওয়া বার্তা
কথা ঘুমের মধ্যে হলে তা হয় স্বপ্ন
কথা আল্লাহ তায়ালার সাথে হলে তা হয় ইবাদত
কথা কৃষক বললে তা হয় ফসল
কথা ঘর মালিক বললে তা হয় বাসা ভাড়া
কথা ভিক্ষুক বললে তা হয় ভিক্ষা
কথা হত দরিদ্র্য মানুষ বললে তা হয় ঋণ
কথা চিত্রলিল্পি বললে তা হয় চিত্রকর্ম
কথা ফটোগ্রাফার বললে তা হয় ছবি
কথা মডেল তারকা বললে তা হয় বিজ্ঞাপন
কথা ইমাম সাহেব বললে তা হয় বয়ান
কথা সাহিত্যিক বললে তা হয় সাহিত্য
কথা শত্রুর সাথে হলে তা হয় ঝগড়া
কথা বন্ধু বললে তা হয় আড্ডা
কথা প্রেমিকা বললে তা হয় রোমাঞ্চ
কথা স্ত্রী বললে তা হয় বাজার
আর.........কথা আমি বললে তা হয়
.........পাগলের প্রলাপ..............
(মোঃ আবু শাফিক চৌধুরী) ০১৭২২ ৭০ ৯০ ৫০
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।