দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিনে সূচকের অস্থিরতা লক্ষ করা যাচ্ছে। লেনদেনের শুরুতেই একাধিকবার সূচক ওঠানামা করে। আর আধা ঘণ্টা শেষে ডিএসইতে বেশির ভাগ কোম্পানির দাম বেড়েছে। তবে সূচক সামান্য কমেছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে ১১টায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ১.৭০ পয়েন্ট বেড়ে ৫,০২৯.৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক ৪২ পয়েন্ট বেড়ে যায়। তবে ১০ মিনিটে ১০ পয়েন্ট কমে সূচক। এরপর আবারও সূচক ঊর্ধ্বমুখী হয়ে ২০ মিনিটে ১১ পয়েন্ট বেড়ে যায়। আর ২৫ মিনিটে কমেছিল ৭ পয়েন্ট।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডিএসইতে মোট ১৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৯৪টির দাম বেড়েছে, কমেছে ৮৪টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এ সময় পর্যন্ত ডিএসইতে ৪০ কোটি টাকা লেনদেন হয়েছে।
আধা ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—বেক্সিমকো, ইউনাইটেড এয়ার, ফুওয়াং সিরামিকস, গ্রামীণফোন, সিটি ব্যাংক, বেক্সিমকো ফার্মা, যমুনা অয়েল, ফুওয়াং ফুড, ইস্টার্ন ব্যাংক ও উত্তরা ব্যাংক।
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।