
ফেসবুকে অ্যাকাউন্ট খোলার জন্য আপনার যা দরকারঃ শুধু একটি ই-মেইল ঠিকানার প্রয়োজন।
অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে www.facebook.com ঠিকানায় যান। Sign up-এ আপনার নামের প্রথম অংশ (First name), শেষঅংশ (Last name) লিখুন।এরপরে আপনার ই-মেইল ঠিকানা লিঙ্খুন। আরেকটি ঘরে ওই একই ঠিকানা আবার লিখতে হবে কিন্তু।New Password ঘরে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে পাসওয়ার্ড দিতে চান, সেটা লিখুন। সিলেক্ট বক্স থেকে Male/Female নির্বাচন করে Birthday-তে আপনার জন্ম তারিখ দিন। এর পর Sign up-এ ক্লিক করেন, দেখবেন, একটি বক্সে কিছু লেখা এসেছে এই লেখা গুলো নিচের বক্সে লিখে আবার Sign up-এ ক্লিক করুন। এখন step-1-এ যে পেইজটি আসবে, সেটির নিচে বাঁ পাশের skip this step-এ ক্লিক করুন। step-2-তে ও skip-এ ক্লিক করুন। step-3-তেও skip-এ ক্লিক করুন। এখন আপনার ই-মেইল অ্যাকাউন্টে গিয়ে দেখবেন, ফেসবুক থেকে একটি মেইল এসেছে এবং সেটি ওপেন করলে দেখবেন, একটি লিংক দেওয়া আছে। সেটিতে ক্লিক করলে আবার ফেসবুক পেইজটি খুলবে। সেখানে আপনার ই-মেইল আইডি ও ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে login-এ ক্লিক করে দেখবেন, আপনার ফেসবুকের অ্যাকাউন্টে প্রবেশ করেছেন। এভাবেই ফেসবুকে একাউন্ট খুলতে হয়।
কোনো সমস্যা হলে কমেন্টে লিখবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

